রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভূমি সচিব পরিচয় দিয়ে জেলা ও দায়রা জজকে হুমকি! হুমকিদাতা গ্রেপ্তার

ভূমি সচিব পরিচয় দিয়ে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে মোবাইল ফোনে হুমকি দিয়েছে এক প্রতারক। জেলা জজ ওই প্রতারককে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করায় হুমকীদাতাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত প্রতারকের নাম গোবিন্দ কুমার মন্ডল (৩৫)। সে শ্যামনগর থানার যাদবপুর গ্রামের মনোরঞ্জন মন্ডলের ছেলে।

জেলা জজ আদালত, সাতক্ষীরার নাজির আব্দুল কাদের গাজী বাদী হয়ে দায়েরকৃত মামলার এজাহার হতে জানা যায়, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের ব্যক্তিগত মোবাইল ফোনে সম্প্রতি এক প্রতারক নিজেকে ভূমি সচিব পরিচয় দিয়ে একটি বিশেষ মামলায় তাদের পক্ষে রায় দেওয়ার জন্য তদবীর করেন। ওই প্রতারক জেলা ও দায়রা জজকে আরও বলেন, তার এলাকায় উন্নয়ন মূলক কাজের জন্য ২ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে চাকরিচ্যুত করাসহ দেখে নেওয়ারও হুমকী দেন। ওই ঘটনার পর জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান হুমকীদাতাকে চ্যালেঞ্জ করে বিচার কার্যে প্রভাবন্বিত করায় গত ৩০ নভেম্বর সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৮০, ধারা ১৮৬০ সালের পেনাল কোডের ১৭০, ৩৫৩, ৩৮৫, ৫০৬। পুলিশের পক্ষ হতে হুমকিদাতা ওই প্রতারকের মোবাইল নাম্বার ট্রাকিং করে তাকে সনাক্ত করা হয় এবং গ্রেপ্তার করে ১ ডিসেম্বর আদালতে চালান দেওয়া হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর্জা সালাহ্উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যে মোবাইল নাম্বার দিয়ে জেলা জজ মহোদয়কে হুমকি দেওয়া হয়েছিল সেটি ট্রাকিং করে দ্রুতই হুমকীদাতাকে আমরা সনাক্ত করতে পারি এবং গ্রেপ্তার করতে সক্ষম হই।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব