বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে আল-আমিন পার্কে বিশেষ অভিযান, ২২ হাজার টাকা জরিমানা আদায়

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ রোডের আল-আমিন আনন্দ বিনোদন পার্কে এসিল্যান্ড ও ওসির বিশেষ অভিযানে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পার্কে যৌথ অভিযান পরিচালনা করেন মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান ও মণিরামপুর থানার অফিসার ইনচার্য (ওসি) শেখ মনিরুজ্জামান।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ধারায় মূল্য তালিকা না থাকায় পার্ক কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা ও স্কুল-কলেজের ক্লাস ফাঁকি দিয়ে পার্কে অসামাজিক কার্যকলাপে ১২জন শিক্ষার্থীকে ১২হাজার টাকা জরিমানা করা হয়। বাকি শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। সেই সাথে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্কুল-কলেজ চলাকালীন সময়ে কোন ছাত্র-ছাত্রীকে প্রবেশ না করার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।
স্থানীয়রা জানায়- অনেকদিন ধরেই পার্কটিতে অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। আজ এ অভিযানটিকে এলাবাসী সাধু বাদ জানায়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন- আল-আমিন আনন্দ বিনোদন পার্কের ভেতরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানকালে ১৭ তরুণ-তরুণীকে আটক করা হয়। এদের বেশিরভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী। আটকদের সতর্ক করে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্য (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন- আল-আমিন আনন্দ বিনোদন পার্কে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। পার্কের ভেতরে যুগলদের অসামাজিক কার্যকলাপে বিশেষ সুযোগ করে দেয় পার্ক কর্তৃপক্ষ।

ওসি আরও বলেন- স্কুল ফাঁকি দিয়ে পার্ক, বাগানবাড়ি ও নির্জন স্থানে অবাধ চলাফেরা বন্ধ করা ও শিক্ষার মান যেন ক্ষুন্ন না হয় সেজন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত দেড়বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা