সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছাগল ও বিচালী ঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষরা, থানায় অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার বাজে চালুয়াহাটি গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা ছাগল রাখার ঘরে ও বিচালী ঘরে আগুন দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় বাজে চালুয়াহাটি গ্রামের মোঃ বিল্লাল হোসেনের স্ত্রী মোছাঃ তাসলিমা খাতুন বাদী হয়ে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগের উল্লেখ করা হয়েছে- আমার চাচাতো ভাই, বোন ও চাচাদের সাথে জমিসংক্রান্ত বিষয় নিয়ে দির্ঘদিন আমাদের সাথে বিরোধ চলছে।

এ বিরোধের জের ধরে গত ৩১ অক্টোবর-২০২২ আমার চাচাদের সাথে আমাদের গন্ডোগোল হয়। এ গন্ডোগোলের পর তারা আমার দুই ভাই ও আমার পিতার নামে একটি মামলা করেন। এরপর তারা ধারালো দা, লাঠিসোটা নিয়ে আমাদের মারপিট করার জন্য দফায় দফায় বাড়িতে হামলা চালাতে থাকে। তখন আমার দুই ভাই ও পিতা বাড়ি থেকে চলে যায়। আমাদের বাড়িতে পুরুষ লোক না থাকার সুযোগে তারা বিভিন্ন সময় আমাদের মারপিটসহ বাড়ি ঘর আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসে। একপর্যায় গত (০৯ নভেম্বর) রাত আনুমানিক ১টার পর প্রতিপক্ষরা আমাদের ছাগল রাখার ঘর ও বিচালী রাখার ঘরে আগুন দেয়।

দেখতে পেয়ে আমরা ঘর থেকে বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি এবং আমাদের চিৎকারে আমার চাচা মোঃ জামাল হোসেন আমাদের বাড়িতে এসে ছাগলের ঘরের দরজা খুলে দিয়ে ৫টি ছাগল ছেড়ে দেয়। এরমধ্যে ছাগলের ঘর ও কাঠ বিচালীসহ ঘর আগুনে পুড়ে ক্ষতিক্ষতি হয়।

এঘটনায় বাজে চালুয়াহাটি গ্রামের সোহরাব গাজীর ছেলে মোঃ হোসাইন ও মোঃ হাসানুর রহমানকে সাক্ষী রেখে মৃত রহিম দফাদারের ছেলে মোঃ আলী বক্স (৬০), মোঃ মাহমুদুল্লাহ (২০) ও মোঃআব্দুল্লাহ (২৬) কে বিবাদী করে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন