রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মামলা তুলে নিতে হুমকি, প্রতিবাদে কলারোয়ার এক নারীর সংবাদ সম্মেলন

কলারোয়ার জয়নগর ইউপি চেয়ারম্যান কর্তৃক ধর্ষণ চেষ্টার মামলা তুলে নিতে খুন জখমের হুমকির প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ কলারোয়া উপজেলার মানিকনগর গ্রামের আব্দুর রশিদ গাজীর কন্যা বেবি আক্তার।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমরা ৬ বোনের মধ্যে ২ বোনের বিবাহ হয়েছে। বাকী ৪ বোন বাড়িতে থাকি। আমাদের পিতা দীর্ঘদিন বিদেশে অবস্থান করছিল। আমাদের কোন ভাই না থাকায় এ সুযোগ কাজে লাগিয়ে ক্ষেত্রপাড়া এলাকার মৃত. আজিজ সরদারের (মাস্টার) পুত্র জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাছুদ (বাবু) দীর্ঘদিন ধরে আমাকে কু প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু আমি রাজি না হওয়ায় চেয়ারম্যান বাবু আমাদের উপর ক্ষিপ্ত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। গত ১৭ জুলাই‘২০ রাত্র ৮টার দিকে সে ও তার সহযোগী একই এলাকার আজিবর গাজীর পুত্র আমিরুল ইসলাম, বাবু সানার পুত্র আবু তালেব, কাদের গাজীর পুত্র মোস্তাজুল, বিলাত গাজীর পুত্র শাহিনুর ও মানিহার গাজীর পুত্র আলম গাজী অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে। বাবু বাড়িতে প্রবেশ করে আমার পিতার নাম ধরে ডাকাডাকি করতে থাকলে আমি বারান্দার দরজা খুলে দিলে শামছুদ্দীন আল মাছুদ (বাবু) জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে সালোয়ার কামিজ ছিড়ে ফেলে। এসময় আমার ডাক চিৎকারে বোন ইয়াসমিন ছুটে আসলে বাবুর ডাকে আমিরুল ইসলাম ইয়াসমিনকেও ধর্ষনের চেষ্টা করে। তারা আমার বোন জ্যোতি ও ইয়াসমিনকে মারপিট করে। এঘটনায় জ্যোতির ব্রেনে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। এসময় তারা ৪০হাজার টাকা মূল্যের অপ্পো মোবাইল সেট ও ৬৫ হাজার মূল্যের সোনার চেইন ছিনিয়ে নেয় এবং এবিষয়ে মামলা করলে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেয়।

তিনি আরো বলেন, চেয়ারম্যানের স্ত্রী তার সাথে না থাকায় এলাকার বিভিন্ন নারীদের সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এসব বিষয়ে কয়েকবার এলাকার মানুষের কাছে মারপিটের শিকারও হয়েছে বাবু। তার কারনে এলাকার যুবতী সুন্দরী নারীরা আতংকে থাকে। আমার সাথে এধরনের জঘণ্য কাজের চেষ্টা করায় আমি বাদী হয়ে নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করি। উক্ত মামলা দায়েরে পর চেয়ারম্যান ও সহযোগীরা আরো বেপরোয়া হয়ে ওঠে এবং মামলা তুলে নিতে খুন জখমসহ মিথ্যা মামলায় হয়রানির হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি রাত-দিন বিভিন্ন সন্ত্রাসী মানুষ বাড়িতে পাঠিয়ে মামলা তুলে নিতে শাসিয়ে যাচ্ছে। আমাকে ধর্ষণের চেষ্টা করা হলো বাধা দেওয়া পরিবারের সকলে মারপিট করে আহত করে। অথচ বিচার চাওয়ায় এখন হত্যার হুমকি অব্যাহত। আমি একজন নির্যাতন অসহায় নারী হিসাবে ওই লম্পটের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত