শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লাখো মানুষ বিদ্যুৎহীন

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে তাপমাত্রা নামল মাইনাস ৫১ ডিগ্রিতে ২২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে শীতকালীন শক্তিশালী তুষার ঝড় আঘাত হেনেছে। এতে ২২ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এছাড়াও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।

ভয়ংকর এই তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে ২০ কোটির বেশি মানুষ সতর্কতার আওতায় রয়েছেন। দেশটির কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে (-৫৫ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।

এদিকে, এবারের ঝড়টি গত কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী ছিল বলে মনে করা হচ্ছে। ঝড়ের কারণে দেশটিতে বৃহস্পতি ও শুক্রবার চার হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। ট্র্যাকিং সাইট পাওয়ারআউটেজ.ইউএস-এর মতে, শনিবার সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে তিন লাখ বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল। এর আগের দিন বিদ্যুৎহীন ছিল ১.৮ মিলিয়ন গ্রাহক।

এদিকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি উন্নতি করতে অনেক ইলেকট্রিক কোম্পানি জনগণকে বড় যন্ত্রপাতি না চালাতে বলেছে। পাশাপাশি অপ্রয়োজনীয় লাইট বন্ধ করে শক্তি সংরক্ষণ করতে বলেছে। সূত্র : এএফপি ও এনডিটিভি।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা