রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে যা দরকার তার সবই করবে সরকার- প্রধানমন্ত্রী

জঙ্গি ও সন্ত্রাসবাদ রুখতে দ্রুত এসব মামলাগুলো শেষ করতে বিচারকদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার দায়মুক্তি দিয়ে বিচারের পথ বন্ধ করে দেয়া হয়েছিলো। তাই মানুষের ন্যায় বিচার নিশ্চিত ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে যা যা দরকার সরকার তার সবই করবে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি অনুষ্ঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি মুহূর্তে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের ধরণ পাল্টাচ্ছে। এসব মামলাগুলো দ্রুত শেষ করতে হবে।

তিনি বলেন, বাবা-মা, ভাইসহ পরিবারের ১৮ সদস্যের হত্যার বিচার পেতে ৩৫ বছর অপেক্ষা করতে হয়েছে। এমনকি বঙ্গবন্ধু হত্যার রায়ের দিন হরতাল ডেকেছিলো বিএনপি-জামায়াত। তাই নিজের মতো যাতে আর কারো বিচারের জন্য পথ চেয়ে না থাকতে হয় সেজন্য যা যা দরকার সরকার তার সবই করবে।

এসময় তিনি করোনার সময় ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ভার্চুয়াল আদালত চালুর কথা মনে করিয়ে দেন।

বিচারকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া এবং আন্তর্জাতিক মানের জুডিশিয়াল সার্ভিস একাডেমি করে দেয়ার কথা জানান সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আইনের শাসন নিশ্চিত করার কথা বলেছিলাম। কেননা এর ভুক্তভোগী আমরাই ছিলাম।

তিনি বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অনেকের অবস্থান জানি। বিচারকরা সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। তারা বঙ্গবন্ধু হত্যার বিচার করে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছেন।

সরকার প্রধান বলেন, বিএনপির আমলে জঙ্গি হামলা থেকে আদালতও রেহাই পায়নি। কিন্তু আওয়ামী লীগ সরকার সবার সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করেছে।

তিনি জানান, জঙ্গিবাদের ধরণ পাল্টে যাচ্ছে। প্রযুক্তির অপব্যবহার করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে অনেকে জড়াচ্ছে। সন্ত্রাসবিরোধী মামলাগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, আগামীর বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’। সবক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার থাকবে। ২০৪১ সালের মধ্যে দেশ হবে উন্নত।

একই রকম সংবাদ সমূহ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি