রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাখাইনে মানবিক সহায়তায় বাধা দিচ্ছে মিয়ানমার: জাতিসংঘ

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে দেশটির সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ‘ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম)’।
সম্প্রতি এক প্রতিবেদনে আইআইএমএম জানায়, নিউইয়র্ক ও জেনেভায় নেপিদোর স্থায়ী মিশনের সঙ্গে কাজ করার জন্য আইআইএমএম ক্রমাগতভাবে মিয়ানমার সরকারকে আহ্বান জানিয়ে আসছে। এছাড়া মানবিক সহায়তা পাঠানোর জন্য প্রয়োজনীয় তথ্য চেয়ে মিয়ানমার সরকারকে একাধিক চিঠিও লিখেছে আইআইএমএম। সেই সঙ্গে গত ২০১৯ সালের ডিসেম্বরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরের সময় আইআইএমএম -এর প্রধান মিয়নমার কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ চেয়ে অনুরোধও করেছিলেন। তবে এ বিষয়ে মিয়ানমারের পক্ষ থেকে কোনো সাড়া দেয়া হয়নি।

এছাড়া মহামারি করোনাভাইরাসের কারণে আইআইএমএম -এর কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের প্রথম চার মাসে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য, নিরাপত্তা ও চলাফেরায় বিশ্বজুড়েই হুমকি তৈরি হয়। এ কারণে আইআইএমএম- এর কাজেও তা বাধা সৃষ্টি করে। তবে কিছু সমন্বয়ের মাধ্যমে আবারো কাজ শুরু করতে সক্ষম হয়েছে আইআইএমএম।

উল্লেখ্য, পূর্বের প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের জমা দেয়ার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১১ সাল থেকে চলা গুরুতর আন্তর্জাতিক অপরাধ এবং আইনের ব্যত্যয়ের যেসব প্রমাণ পাওয়া গেছে তা সংরক্ষণ, পর্যবেক্ষণ, সংগ্রহ ও একত্রিত করার কাজে উল্লেখযোগ্যভাবে এগিয়ে এনেছে আইআইএমএম। এর মাধ্যমে রোহিঙ্গা নির্যাতনের স্বচ্ছ ও স্বাধীন বিচার সংগঠিত হবে বলে আশা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল