শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের চালুয়াহাটি ইউপি চেয়ারম্যানের মাতার ইন্তেকাল

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরদারের মাতা বেগম সাছুন্নাহার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (২৮ আগস্ট-২০২১) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের কেশবপুরস্থ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ রাজু আহমেদ জানান- বেগম সামছুন্নাহার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে মরহুমা ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।

রবিবার (২৯ আগস্ট- ২০২১) বেলা ১১টায় চালুয়াহাটি গ্রামস্থ নিজবাড়ীতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
মরহুমার নামাজে জানাজায় চালুয়াহাটি ইউনিয়নের ও রাজগঞ্জ এলাকার রাজনৈতিক, বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলেই শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ