শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের পাগলা কুকুরের কামড়ে ৩ শিশু আহত, একমাস পর ১ শিশুর মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খেদাপাড়ায় একটা পাগলা কুকুরের কামড়ে তিনজন শিশু আহত হয়। এদের মধ্যে একমাস পর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

জানা গেছে- গত ১০ সেপ্টেম্বর-২০২১ সকালে রাজগঞ্জের খেদাপাড়া বাজার এলাকার দক্ষিণপাড়ার বাসিন্দা বাকী বিল্লাহর ছেলে আবু হাসাইন (৪), বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুল জব্বার আলীর ছেলে বিল্লাল হোসেন (৫) ও খেদাপাড়া ঋষিপাড়ার বাসিন্দা লালন দাসের ছেলে নকুল দাস (৬) বাড়ির আশপাশে খেলাধুলা করছিলো। এসময় একটি পাগলা কুকুর এসে এই তিনজন শিশুর মুখসহ শরীরিরের বিভিন্ন স্থানে কামড় দেয়। এতে গুরুতর আহত হয় তারা। পরে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং মণিরামপুর উপজেলা হাসপাতাল থেকে তাদেরকে ভ্যাকসিন দিয়ে বাড়িতে চিকিৎসাধীন রাখা হয়। এরমধ্যে শিশু আবু হাসাইন গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত শনিবার (০৯ অক্টোবর-২০২১) খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তার অভিভাবকেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১০ অক্টোবর-২০২১) দুপুর ১২টার দিকে আবু হাসাইন মারা যায়।

এদিকে- আহত বিল্লাল হোসেন ও নকুল দাস এই দুইজন শিশুকে নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছেন তাদের অভিভাবকেরা। শিশু আবু হাসাইনের মৃত্যুতে এই দুইজন শিশুর অভিভাবকেরা আতংকে রয়েছেন।

অপরদিকে- কুকুরে কামড়ানোর ভয়ে উল্লেখিত এলাকার স্কুলগামী শিক্ষার্থীরা ও অভিভাবকদের মাঝে আতংক দেখা দিয়েছে। বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে স্থানীয়রা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সকলকে সতর্কভাবে চলাচলের জন্য আহ্বান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক