মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের জয়

ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে নরউইচ সিটিকে ৩-২ গোলে হারিয়েছে রোনালদোর দল।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলে ইউনাইটেড। সপ্তম মিনিটে এন্থনি এলেঙ্গার পাস ধরে গোলমুখ থেকে অনায়াসে লক্ষ্যভেদ করেন রোনালদো।

পরে ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। আলেক্স তেলেসের কর্নারে অনেকটা লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
তবে বিরতির আগেই নরউইচের পক্ষে এক গোল শোধ করে দেন কিয়েরন ডোয়েল। তার গোলে বলের জোগান দেন তেমু পুক্কি।

পরে দ্বিতীয়ার্ধে ফিরেই স্কোরলাইন ২-২ করে দেন প্রথম গোলের এসিস্টদাতা পুক্কি। ম্যাচের ৫২ মিনিটে তাকে বল বানিয়ে দেন প্রথম গোল করা ডোয়েল। তবে নিজ দলকে বেশিক্ষণ সমতায় রাখেননি রোনালদো। পরে ফ্রি কিক থেকে নিজের জয়সূচক তৃতীয় গোলটি করেন তিনি।

এ জয়ের ফলে ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে মাত্র ২১ পয়েন্ট নিয়ে সবার নিচে নরউইচ। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সারা দেশে ৫০৩টি মিনি স্টেডিয়ামবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা