মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুস্তাফিজের খরুচে বোলিংয়ের দিনে দিল্লির হার

দীনেশ কার্তিকের দাপুটে ব্যাটিংয়ের জোরে ম্যাচ জিতল কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। শনিবার টস জিতে দিল্লি ক্যাপিটালস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে আরসিবি ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮৯ রান তোলে। তবে এদিন মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে দেন ৪৮ রান।

দীনেশ কার্তিকের ব্যাটিং তাণ্ডবের জন্যই এই রান তোলা সম্ভব হয় আরসিবির পক্ষে। জবাবে দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৩ রান করে। ১৬ রানে ম্যাচ জিতে যায় আরসিবি। এবারের আইপিএলে চতুর্থ জয় পেল কোহলির দল।

ছয় ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে ব্যাঙ্গালুরু। আর পাঁচ ম্যাচে ৩ হার ও ২ জয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান দিল্লির।
ব্যাঙ্গালুরুর দেওয়া ১৯০ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারান পৃথ্বি শ। ১৬ রানে তার বিদায়ের পর দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যান ডেভিড ওয়ার্নার।

দ্বাদশ ওভারে হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হন তিনি। ৩৮ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন ওয়ার্নার। এরপর বেশিক্ষণ থিতু হতে পারেননি মিচেল মার্শ (১৪)।

চারে নেমে থিতু হয়ে ব্যাট করে দলকে জয়ের স্বপ্ন দেখান রিশভ পন্ত। কিন্তু অপরপ্রান্তে পরপর উইকেট হারাচ্ছিল ব্যাটাররা।

শেষপর্যন্ত মোহাম্মদ সিরাজের বলে উইকেট হারান দিল্লির অধিনায়ক। ১৭ বলে ৩৪ রান করে তার বিদায়ের পর আর কেউ বেশিক্ষণ টিকতে পারেননি। ফলে ১৭৩ রানেই থেমে যায় দিল্লির ইনিংস। ব্যাঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ব্যাঙ্গালুরু। ৪০ রানে তিন উইকেট হারিয়ে বসে দলটি। চারে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৪ বলে ৫৫ রানে ঝড়ো ইনিংস খেলে কুলদীপ যাদবের শিকার হন তিনি। শেষদিকে এসে দিনেশ কার্তিক ও শাহবাজ আহমেদের ৫২ বলে ৯২ রানের ইনিংসে ভর করে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। ৩৪ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন কার্তিক। অপরপ্রান্তে থাকা শাহবাজের ব্যাট থেকে আসে অপরাজিত ৩২ রান।

এদিন দিল্লি ক্যাপিটালসের হয়ে চার ওভার বল করে মোট ৪৮ রান দিয়ে মুস্তাফিজ থেকেছেন উইকেটশূন্য। তবে প্রথম তিন ওভারে বেশ ভালো বোলিং করেছিলেন। তিন ওভারে মাত্র ২০ রান দেন মুস্তাফিজ।

এই মুস্তাফিজই নিজের শেষ ওভার করতে এসে দিলেন ২৮ রান। কাটার মাস্টারকে লজ্জার এক ওভার উপহার দিয়েছেন ব্যাঙ্গালুরুর ব্যাটার দিনেশ কার্তিক। কাটার মাস্টারের শেষ ওভারে ৪টি চার আর দুই ছয়ে ২৮ রান সংগ্রহ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন