শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ক্লিনিক থেকে নবজাতক চুরির ৩ দিনেও উদ্ধার হয়নি

যশোরের শার্শার নাভারণে একটি বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরি হওয়ার ৩ দিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি শিশুটি।

বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলার নাভারণ বাজারের ‘নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ থেকে শিশুটি চুরি হয়েছে। ঘটনার পর থেকে শার্শা থানা পুলিশের পাশাপাশি যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম শিশুটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

নবজাতকের বাবা ঝিকরগাছা উপজেলার মধুখালী গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, আমার স্ত্রী রেক্সোনা খাতুনের প্রসব বেদনা উঠলে মঙ্গলবার দুপুরে নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তানর জন্ম হয়। শিশুটিকে নিয়ে বেডে আসার পর অনেকেই তাকে নিয়ে আদর করছিল। মা ও মেয়ে সুস্থ ছিল। বৃহস্পতিবার বেলা ২ টার পর থেকে শিশুটিকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান আজও পাওয়া যায়নি।

নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তত্বাবধায়ক আবু সাঈদ হিমন জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ সন্তান জন্ম দেন রেক্সোনা খাতুন। শিশুটিকে আমরা তাদের হাতে তুলে দিই। কিন্তু বৃহস্পতিবার দুপুর ২ টার সময় থেকে শিশু সন্তানটি পাওয়া যাচ্ছে না।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, ঘটনার পর থেকে শার্শা থানা পুলিশের পাশাপাশি যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম শিশুটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ