সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৃজনশীল কর্মকান্ড শিশুদের আলোকিত মানুষ গড়ে : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরায় হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কম’র শিশু সাংবাদিকদের দু’দিন ব্যাপী কর্মশালার শেষ দিনে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন, পড়াশুনার পাশাপাশি সৃজনশীল কর্মকান্ড শিশুদের আলোকিত মানুষ গড়তে সহায়তা করে। শিশুদের সাংবাদিকতা শুনতেই ভাল লাগে। শিশুদের অধিকার, শিশুদের সাফল্য সম্ভাবনা এসব তুলে ধরার জন্য এধরনের কার্যক্রম শিশুদের উপযুক্ত নাগরিক ও সফল মানুষ হতে যথেষ্ঠ সহায়ক। প্রধানত পড়াশুনা করতে হবে পাশাপাশি শিশু সাংবাদিকতার মতো সৃজনশীল কর্মকান্ডে অংশ নেয়া যেতে পারে। তাতে শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারবে। শিশু সাংবাদিকদের এ কাজে শুরু থেকেই বস্তুনিষ্ঠ-সত্যনিষ্ঠ হতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা শিশুদের উদ্দেশ্যে এসব কথা বলেন এবং শিশুদের হাতে কর্মশালা’র সনদ তুলে দেন।

শিশুরাও জেলা প্রশাসকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

শনিবার সমাপনি দিনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

সমগ্র প্রশিক্ষণ কর্মশালা সমন্বয় করেন এবং প্রশিক্ষণ প্রদান করেন হ্যালো’র নির্বাহী সম্পাদক সুলায়মান নিলয়।

কর্মশালায় বক্তব্য রাখেন ও অংশ নেন শিশু সাংবাদিক অগ্রঃ (বিসর্গ), নিবিড় মেহেদী, আদৃতা বর্ষা, নাফিসা রাইছানা, রোকাইয়া কুলসুম পাহাড়ী, সুদিপ্তা সিংহ, মেহেরুন নেছা, সামিহা খান, মুশফিকা নাজনিন ইভা, নোমান ইমতিয়াজ প্রিন্স, গালিব নিয়াজ, মো: তানভির আহছান, অরিত্র দাশ, নবেন্দু মন্ডল, অনিত আঢ্য, সিদরাতুল মুনতাহা অন্নি, মেহেরীন মোস্তফা, অয়ন্তিকা বর্মন রিমি, শেখ মিফতাহুল জান্নাত ও মইনুর ইসলাম রুমন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন