রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষকের মুক্তির দাবীতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তাল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোর্তজা আলম লিটনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবীতে দাবীতে মানবন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার(২৫ মে) সকাল ৯টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে স্কুলের মুল ফটকে মানববন্ধনে বক্তব্য রাখেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম‍্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মুনসুর আলী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সলেমান হাজী, আ’লীগ নেতা শওকত আলী, কবির হোসেনসহ স্কুলের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম কর্তৃক ষড়যন্ত্র করে মাগুরা গ্রামের ধর্ষণসহ একাধিক মাদক মামলার আসামী আজিজুল ইসলামের মেয়ে ও ওই স্কুলের অনিয়মিত ছাত্রী মৌরিনা তাসলিমকে দিয়ে স্কুলের ম‍্যানেজিং কমিটির সভাপতি মনিরুল ইসলামের কাছে ইংরেজী শিক্ষক লিটনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করে।

বিষয়টির সত‍্য মিথ্যা যাচাই না করে থানা পুলিশকে ভুল বুঝিয়ে মৌরিনা তাসলিমকে দিয়ে যৌন নিপিড়নের মামলা করিয়েছে। ওই মামলায় পুলিশ শিক্ষক লিটনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। প্রধান শিক্ষক রেজাউল করিম স্কুলের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এ ব্যাপারে প্রতিবাদ করেছিল শিক্ষক লিটন। এছাড়া ওই স্কুলের ম‍্যানেজিং কমিটির সদস্য মুনসুর আলী সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। প্রধান শিক্ষক সেই অভিযোগ থেকে রক্ষা পেতে পরিকল্পিতভাবে লিটনের বিরুদ্ধে মামলা করিয়েছে।’

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দীর্ঘ দিন ধরে মোর্তজা আলম লিটন স্যারের কাছে পড়ছি। তার আচার আচরণ কোনদিন খারাপ মনে হয়নি। তার দ্বারা এমন কাজ করা অসম্ভব। স্কুলের শিক্ষকদের দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে একজন ছাত্রীকে দিয়ে যৌন নিপীড়নের মামলা করে মোর্তজা আলম স্যারকে ফাঁসানো হয়েছে। আমরা স্যারের বিরুদ্ধে মামলা ও তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলা হতে অব্যাহতি দিয়ে স্যারের মুক্তির দাবী জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ