বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষার্থীদের কল্যাণেই সিদ্ধান্ত নেবে সরকার: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৃহত্তর স্বার্থে সর্বোত্তম সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সরকার শিক্ষার্থীদের কল্যাণেই সিদ্ধান্ত নেবে।

এদিকে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার দাবিতে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। সমাধান চান এ মাসেই।

কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন তারা। এদিকে সড়ক অবরোধের কারণে রাজধানীর ব্যস্ততম বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে বুধবার সকালেও সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে নীলক্ষেতে মোড়ে যান চলাচল বন্ধ থাকায় রাজধানীর ব্যস্ততম বেশ কয়েকটি সড়কে দেখা দেয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন শাহবাগ, কাঁটাবন, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, আজিমপুরসহ বিভিন্ন রুট ব্যবহারকারী যাত্রী ও পথচারীরা। দীর্ঘ যানজটের কারণে অতিষ্ঠ হয়ে অনেকেই হেঁটে গন্তব্যে রওনা দেন।

পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সরে না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর