রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষার্থীদের হলে রেখে পরীক্ষা নেয়ার দাবি ঢাবি শিক্ষক সমিতির

পরীক্ষার্থীদের হলে রেখে আগামী ১৫ জুন থেকে সশরীরে পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।

রোববার (৩০ মে) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে এ দাবি জানান শিক্ষক নেতারা।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, আগামী ১৫ জুন থেকে করোনাকালীন স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে শারীরিকভাবে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ পর্যায়ক্রমে (মাস্টার্স, ৪র্থ বর্ষ, ৩য় বর্ষ, ২য় বর্ষ ও ১ম বর্ষ) গ্রহণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, পরীক্ষা চলাকালীন কেবলমাত্র পরীক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা গ্রহণ করা; সরকারের সঙ্গে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার টিকা নিশ্চিত করে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ; রাষ্ট্রের প্রচলিত বিধান অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নৈমিত্তিক ছুটি এবং চিকিৎসা ছুটি আইনি কাঠামোর মাধ্যমে নিশ্চিত করা; বিশ্ববিদ্যালয়ের অধিক্ষেত্রসমূহের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত; শিক্ষকদের পদোন্নতিসহ অন্যান্য প্রশাসনিক বিষয়ের দ্রুত সমাধানকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং করোনাকালীন সময়ে মেডিকেল সেন্টারে সেবার মানোন্নয়ন এবং সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষক সমিতির সঙ্গে আমার আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে- ভ্যাকসিন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের হলে তোলা যাবে না। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, নতুন করে ভ্যাকসিন আসলে মন্ত্রণালয় আমাদের শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকারভিত্তিতে দেবেন।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

ডেঙ্গু ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে বের হয়েছেনবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম