মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ সাড়াদান প্রশিক্ষণ সমাপ্ত

হশ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নে ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি’(ক্রিয়া) প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যামবাসি অব সুইডেনের সহযোগিতায় সিপিপি সদস্যদের জন্য দুই দিনব্যাপী জেন্ডার সংবেদনশীল দুর্যোগ সাড়াদান প্রশিক্ষণ শেষ করেছে।

বুড়িগোয়ালিনীর কলবাড়ি বাজারে সিডিও’র অফিস হলরুমে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী নজরুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেছেন পদ্মপুকুর ইউনিয়ন সিপিপি লিডার ও উপজেলা সিপিপি অফিসের অফিসসহকারী জনাব মো: মহিবুল্লাহ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের সিপিপি লিডার জনাব মো: ফজলুর রহমান।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্স-এর কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি(ক্রিয়া) প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মো. আরিফুর রহমান।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান সঞ্চলনা করেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী নজরুল ইসলাম বলেন, লিডার্স মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যামবাসি অব সুইডেনের সহযোগিতায় একটি সময়পোযোগী প্রশিক্ষণের আয়োজন করেছে।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সিপিপি এই দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের জন্য দুর্যোগের সময় নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেও মানবতার জন্য কাজ করছে। এই কাজগুলো স্মার্ট হবে যদি আপনারা নারীবান্ধব দুর্যোগ সাড়াদান কর্মকান্ড পরিচালনা করতে পারেন। তিনি আয়োজক সংস্থা লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যামবাসি অব সুইডেনকে ধন্যবাদ জানিয়ে প্রকল্পের সকল কর্মকান্ডে পাশে থাকার আশবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, দুইদিনব্যাপী প্রশিক্ষণে জেন্ডার সংবেদনশীলতার গুরুত্ব, নারী ও শিশুবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা, জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ব্যবস্থাপনা ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি দলগত কাজ করে প্রশিক্ষণার্থীরা তা উপস্থাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী