রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় র‍্যাবের ওপর হামলা, ইউপি চেয়ারম্যানসহ আটক ৯

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পাঁচপাড়া এলাকায় পলাতক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানির সদস্যরা।
এসময় র‍্যাবের হাতকড়া নিয়ে পালিয়ে যান ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরদার।

এ ঘটনায় ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ ৯ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, র‍্যাব সদস্যরা পাচপাড়া গ্রামে আসামি ধরতে গেলে ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়ির সদস্যরা ভুয়া র‍্যাব বলে অভিযানকারী দলের সদস্যদের মারধর দিয়ে বাথরুমে আটকে রাখে এবং আসামি ছিনিয়ে নেয়। পরবর্তীতে র‍্যাবের অতিরিক্ত ফোর্স গিয়ে আহতদের উদ্ধার করে।

এদিকে, রোববার (৯ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি জানায়, শনিবার (৮ এপ্রিল) র‍্যাব-৬ সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল পলাতক আসামির ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য পাটকেলঘাটা থানার পাঁচপাড়া এলাকায় যায়।

ওই এলাকায় পলাতক আসামির ব্যাপারে জিজ্ঞাসা করার সময় এক ব্যক্তি র‍্যাব সদস্যদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং স্থানীয় কিছু উদ্ধত লোক জড়ো করে। এসময় র‍্যাব সদস্যরা র‍্যাবের জ্যাকেট পরিহিত অবস্থায় আইডিকার্ড প্রদর্শন করে। তারপরেও স্থানীয় কিছু দুস্কৃতিকারী ভুয়া র‍্যাব বলে উস্কানি দেওয়ার চেষ্টা করে। ফলে র‍্যাব সদস্যদের সঙ্গে দুস্কৃতিকারীদের কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এসময় দুস্কৃতিকারীরা র‍্যাব সদস্যদের মারতে উদ্যত হয়।

ইতোমধ্যে র‍্যাবের টহল দল এলাকায় প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ধানদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম (৪৬), মো. সোহাগ সরদার (২৮), মো. কবিরুল ইসলাম (৩৯), মো. আমিনুল ইসলাম (৩৭), মো. আফজাল খাঁ (৫৮), সোহান সরদার (১৯), শহিদুল ইসলাম বাবলু (৫৫), মো. রফিকুল ইসলাম (৩৮) ও মো. আজগর আলীকে (১৮) আটক করেছে।

আটক দুস্কৃতিকারী এবং পলাতক আসামিদের ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব-৬।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ফিংড়ি ইউনিয়ন যুব ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ছাড়পত্র নিতে ২০০ টাকা এবংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি