সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় হরতাল ও অবরোধে আনসার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্য মোতায়েন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরাঃ দেশব্যাপী হরতাল ও অবরোধ কর্মসূচিতে জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্যসহ সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক এনামুল খাঁ জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিদ্ধান্তক্রমে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তররের নির্দেশনায় ও খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী পরিকল্পনা অনুযায়ী খুলনা বিভাগের সকল জেলায় ব্যাটালিয়ন আনসার, সাধারন আনসার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের হরতাল ও অবরোধ ঘোষিত সময়ে মোতায়েন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ৩০ আনসার ব্যাটালিয়ন পুরাতন জমিদার বাড়ী, সাতক্ষীরা হতে বাগেরহাট জেলায় ৫৫ জন, সাতক্ষীরা জেলায় ৫৬ জন ও খুলনা জেলায় ৩২ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলায় মোতায়েনরত সাধারন আনসার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের নিয়ে জেলার নির্বাচন অফিস, বাসস্ট্যান্ড, রেল-লাইন, সরকারী গুরুত্বপুর্ণ অফিস ও অন্যান্য গুরুত্বপুর্ণ পয়েন্টে সশস্ত্র নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নির্বিঘ্ন করা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মোতায়েন কার্যক্রম অব্যাহত থাকবে। জননিরাপত্তার লক্ষ্যে আনসার বাহিনীর আরও অধিক পরিমাণে সদস্য মোতায়েন করার পরিকল্পনা রয়েছে মর্মে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত রবিবার হরতাল চলাকালে ৩০ আনসার ব্যাটালিয়ন হতে ১৫ জন বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার ও ১৫ জন সাধারণ আনসার সদস্যজেলা প্রশাসকের কার্যালয় ও সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাতক্ষীরার সাথে সাক্ষাত করে আইন শৃঙ্খলার বিষয়ে আলোচনা করেন এবং মোতায়েনকৃত বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম বলেন,দেশব্যাপী হরতাল ও অবরোধ কর্মসূচিতে জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সাতক্ষীরার বিভিন্ন স্থানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য যে, সারা দেশে দশ হাজার সাধারণ আনসার ও ভিডিপি সদস্য এবং ৪২টি ব্যাটালিয়ন হতে প্রয়োজনীয় সংখ্যক ব্যাটালিয়ন আনসার সদস্য অবরোধ ও হরতালে নাশকতা রোধে জননিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা