শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কদমতলা বাজারে আজানের পর ব্যবসায়িক লেনদেন বন্ধ ঘোষনা

রফিকুল আলম, সাতক্ষীরাঃ সাতক্ষীরার কদমতলা বাজারে জোহর থেকে এশার নামাজের প্রতি ওয়াক্তের আজানের পর নামাজের পূর্ব মুহুর্ত পর্যন্ত সকল ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে ব্যবসায়িক লেনদেন বন্ধ ঘোষনা করেছে অত্র বাজারের বাজার কমিটি।

শুক্রবার (১৯শে জানুয়ারি) মাগরিবের নামাজের পর কদমতলা বাজারের সকল ব্যবসায়ীদেরকে নিয়ে এক জরুরী সভায় ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহন করা যে, ২০শে জানুয়ারি হতে অত্র বাজারে জোহর থেকে এশার নামাজের প্রতি ওয়াক্তের আজানের পর নামাজের পূর্ব মুহুর্ত পর্যন্ত সকল প্রকার ব্যবসায়িক লেনদেন বন্ধ থাকবে।

তবে ভিন্ন ধর্মালম্বী বা কেউ নামাজে না গেলে তার উপর কোন প্রকার জোর-জবরদস্তি করা হবে না। তবে উক্ত সময়ের মধ্যে কোন ব্যবসায়িক লেনদেন করা যাবে না। উক্ত জরুরী সভায় বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নানসহ কমিটির অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিল।

এ বিষয়ে অত্র বাজারের গ্রাম ডাঃ হাসান সিদ্দীকির নিকট তার অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, এই সিদ্ধান্তটি খুবই একটি চমৎকার কাজ হয়েছে। কেননা, প্রত্যেক মুসলমানের জন্য নামাজ একটি অপরিহায্য ইবাদাত। আমরা শুধু নামে মুসলমান হলে হবে না, আল্লাহর নৈকাট্য লাভের জন্য নামাজ একটি গুরুত্ব মাধ্যম।

এর ফলে বাজারের মুসলিম ব্যবসায়ী ধার্মিক হয়ে উঠবে এবং তার ব্যবসায়িক কাজেও যথেষ্ট ইমানদারিত্বের পরিচয় দেবে।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে