শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিন্দী নদী থেকে বাংলাদেশী জেলে নিখোঁজ

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার সীমান্ত নদী কালিন্দী নদীতে মাছের পোনা ধরা বৃদ্ধ জেলে দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চাকদহা গ্রামের মৃত ফকির গাজীর ছেলে ফজলু গাজী (৬৫)।

মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম জানান, ফজলু গাজী মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো ভোর সকালে মাছের পোনা ধরার জন্য কালিন্দী নদীতে নিজস্ব নৌকা নদীর ভেড়ির ‘সাড়া’ থেকে ঠেলা দিয়ে নৌকা নামালে সেই নৌকা
ধরার জন্য সেও খরস্রোতা নদীর জোয়ারে নৌকা আটকাতে দ্রুত পিছু নেয়। কিন্তু সেই নৌকা থামাতে পারেনি একই সাথে নিজেকেও সামলাতে না পেরে বাঁচার জন্য আর্ত চিৎকার করতে থাকলেও সীমান্ত নদী হওয়ায় বিএসএফ’র ভয়ে নদীতে কেউ নামেনি।

চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: হাকিম আরও জানান, বিএসএফ ও বিজিবি’র পতাকা বৈঠকের মাধ্যমে কালিন্দী নদীর ভারত পারের হিঙ্গলগঞ্জ থেকে উদ্ধার হওয়া ফজলু গাজীর নৌকাটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে দুইপারেও নিখোঁজ জেলের সন্ধানে অভিযান চালাচ্ছে।

এ ব্যাপারে ১৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল হাসান হাফিজুল হক বলেন, ফজলু গাজী মুলত মিরগি রোগী ছিল। তিনি যেভাবে নদীতে নেমেছেন সেটা উচিত ছিল না। তাকে (জীবিত অথবা মৃত) উদ্ধারের জন্য দেবহাটার কুলিয়ার ইছামতি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিজিবি’র দৃষ্টি আছে। উদ্ধারের সব চেষ্টা অব্যাহত আছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন