সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বৈকারী মাধ্যামিক বিদ্যালয়ে আইন সহায়তা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে-সাতক্ষীরা) এ্যাকটিভিটি’র আওতায় সরকারি আইনগত সহায়তা বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ মার্চ) সকাল ১১টায় স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়ের হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টার যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিডিও প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব হাসান, সিনিয়র রিজোনাল কো-অর্ডিনেটর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, পিপিজে এ্যাকটিভিটি।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রধান অতিথি ও উইমেন জব ক্রিয়েশনের নির্বাহী প্রধান আশরাফুন নাহার এবং সরকারি আইনগত সহায়তা কার্যক্রম নিয়ে আলোচনা করেন বিশেষ অতিথি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পিপিজে এ্যাকটিভিটি’র সিনিয়র রিজোনাল কো-অর্ডিনেটর মাহাবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন, পিপিজে-সাতক্ষীরা এ্যাটিভিটির প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুস আলী, প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদ, মো: মেহেদী হাসান, বিদ্যালয়ের শিক্ষক মো: ইলিয়াস হোসেন, তাপস কুমার, মো: সাইফুল্লাহসহ সকল  শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানের ভিডিও প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এসময় মাল্টি মিডিয়ার মাধ্যমে সরকারি আইনগত সহায়তা বিষয়ক ভিডিও (নাটক) প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সরকারি আইন সহায়তা কার্যক্রম প্রসারে সচেতনতায় যথেষ্ঠ’। প্রতিপাদ্য বিষয়ের উপর বিদ্যালয়ের ক্ষুদে ছাত্র-ছাত্রীরা পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে নানা তথ্য-উপাত্ত ও যুক্তিতর্ক দিয়ে অনুষ্ঠানটি প্রতিদ্বনিদ্বতাপূর্ণ করে তোলে। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়ীত্ব পালন করেন সহকারি প্রধান শিক্ষক মো: মজিবর রহমান, সহকারি শিক্ষক আব্দুল করিম ও সহকারি শিক্ষক আ: আলিম। সময় নির্ধারণে সহযোগিতা করেন সহকারি শিক্ষক আব্দুল আলী।

বিতর্ক প্রতিযোগিতার পক্ষে অংশ গ্রহন করেন, বিদ্যালয়ের ছাত্র মো: ইমন হোসেন, মো: বুরহান উদ্দিন ও শ্রী নিরুপম সেন (দলনেতা) এবং বিপক্ষে অংশ গ্রহন করেন, একই বিদ্যালয়ের ছাত্রী সাথী নিলুফা, তাজমিরা খাতুন ও লামিহা খাতুন (দলনেতা)। উভয় দলর বক্তব্য শুনে প্রতিযোগিতা শেষে বিচারক মন্ডলী পক্ষ দলকে বিজয়ী ঘোষনা করেন এবং বিপক্ষ দলের দলনেতা লামিহা খাতুনকে শ্রেষ্ঠ বক্তা নির্বাচন করেন। প্রতিযোগীতা শেষে উভয় দলের ছাত্র-ছাত্রীদের হাতে পুরুস্কার তুলে দেন সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে ভিডিও প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক