সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার সুন্দরবনে মাছ ও কাঁকড়ায় জীবিকা কয়েক লাখ মানুষের

সাতক্ষীরার সুন্দরবন উপকুল জুড়ে টানা ৩ মাস মাছ-কাকঁড়া আহরণের জন্য পাস বন্ধ থাকায় উপকূলজুড়ে জেলেদের খাবারের হাহাকার শুরু হয়েছে।
জেলেদের দাবী এই মুহূর্তে সুন্দরবনের মাছ, কাকঁড়া আহরণের পাস পারমিট দেওয়া হোক। তাহলে তাদের সন্তানরা দুমুটো খেয়ে বেঁচে থাকতে পারবে। তা না হলে অনেক কষ্টে খেয়ে না খেয়ে দিন কাটাতে হবে তাদের।

‘এই প্রাকৃতিক কাঁকড়ার আয়ুকাল মাত্র ২ বছর। এগুলো যদি সংগ্রহ না করা হয়, তাহলে এই কাঁকড়া প্রাকৃতিক নিয়মে মারা যাবে’- এমনটি জানান কাঁকড়া ব্যাবসায়ী শহিদুল মোড়ল।

‘কাঁকড়ার উপর নির্ভরশীল মানুষের কথা চিন্তা করে, কাঁকড়া প্রজনন মৌসুম ছাড়া অন্য সময় নিয়মিত ও সঠিকভাবে কাঁকড়ার পাশ-পারমিট দেয়া হোক’- এ দাবি সুন্দরবন পার্শ্ববর্তী মাছ, কাঁকড়া আহরণ করা জেলেদের।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের মাছ কাঁকড়া আহরণের পাস পারমিট ৯০ দিন বন্ধকালিন সময়ের ৬৪ দিন শেষ হয়েছে। আরও বন্ধের সময় শেষ হতে ২৬ দিন বাকি আছে। এ ২৬দিন পর সুন্দরবনে মাছ কাঁকড়া আহরণ করা পাশ দেওয়া হবে জেলেদের, যদি নতুন করে সরকারি কোন নিষেধাজ্ঞা না আসে।

এ বিষয়ে বন বিভাগের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘সরকারিভাবে ৯০ দিনের নিষেধাজ্ঞা আছে। এসময় সুন্দরবনের বনজ সম্পদ আহরণ করা সম্পূর্ণ নিষেধ।’

তবে, বিষয়টি অমানবিক বলে মনে করেন তিনি।

তার মতে- যেহেতু হাজার হাজার মানুষ এখনো সুন্দরবনের উপর নির্ভরশীল, তাদের জন্য বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত এভাবে মাছ ধরা বন্ধ রাখা ঠিক হবে না।

তিনি আরও বলেন, ‘সরকার যদি আমাদের বলে তাহলে বনবিভাগের পক্ষ থেকে আমরা তাৎক্ষণিক জেলেদের পাস দেওয়ার ব্যবস্থা করব।’

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক