বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

অর্ধকোটি টাকা মূল্যের ৫০৬ গ্রাম ওজনের চারটি স্বর্নের বারসহ এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা নামক স্থান থেকে এসব আটক করা হয়।

গ্রেপ্তার শামিমুল ইসলাম (৪০) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গ্যাড়াখালি সাজেদুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহম্মেদ জানান, গোপন খবরের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ১১টার তার নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনোরপোতা ব্রীজ এলাকা থেকে একটি ডিসকভার মোটর সাইকলেসহ শামিমুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কোমরে কাপড়ের প্যাকেটে লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সে ওই সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাচ্ছিল।

আটক স্বর্নের বারের ওজন ৫০৬ গ্রাম। পাশাপাশি এ সময় দুই লাখ টাকা মূল্যের ডিসকভার মোটর সাইকেলটি আটক করা হয়। এসবের মোট আনুমানিক মূল্য ৪৫ লাখ ৫১ হাজার ৬০০ টাকা।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, এ ঘটনায় হাবিলদার দেলোয়ার হোসেন বাদি হয়ে শামিমুল ইসলামের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিকেলে শামিমুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া