বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্যবসায়ীকে হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার নগরঘাটায় এক ব্যবসায়ীর সাড়ে ৩ লক্ষ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের আব্দুল মাজেদ শেখের ছেলে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ব্যবসায়ী মোক্তার হোসেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন ইট ব্যবসায়ী। নগরঘাটাসহ বিভিন্ন এলাকায় ইট ভাটা থেকে ইট ক্রয় করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সুনামের সাথে বিক্রয় করে আসছি। সম্প্রতি নগরঘাটা গ্রামের আব্দুল করিমের পুত্র ড্রাইভার সাইফুল ইসলাম আমাকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ করার চক্রান্ত শুরু করে এবং সুনাম নষ্ট করতে মরিয়া হয়ে ওঠে। একপর্যায়ে গত ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে আমার ব্যবসায়ীক সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে পালসার মোটরসাইকেল যোগে ইটভাটা মালিক ও শ্রমিকদের দেওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে বিনেরপোতা ব্রীজের পাশে ইউনুসের চায়ের দোকান সংলগ্ন এলাকায় পৌছালে ড্রাইভার সাইফুল ও কবিরুলসহ কতিপয় ব্যক্তি আমার গতিরোধ করে আমাকে বেধড়ক মারপিট করতে থাকে। এ সময় তারা আমার ব্যাগে থাকা সাড়ে ৩ লক্ষ টাকা ও আমার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে চলে যায়। এসময় আমি ডাক চিৎকার করলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন ভাবে আমার টাকা এবং মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। কোন উপায় না পেয়ে আমি গত ২০ ডিসেম্বর বিজ্ঞ আমলী আদালত-১-এ একটি মামলা দায়ের করি।

তিনি আরো বলেন, মামলার খবর পেয়ে ড্রাইভার সাইফুল আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে ডিবি পুলিশ দিয়ে আটক করিয়ে হয়রানি করবে মর্র্মে হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। মামলা তুলে না নিলে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির করবে বলেও হুমকি প্রদর্শন করে যাচ্ছে। এ ঘটনায় আমি পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করি। যার নং-৯৩।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী ব্যবসায়ী মোক্তার হোসেন এ সময় ড্রাইভার সাইফুলের হাত থেকে তার টাকা ও মোটরসাইকেল উদ্ধার পূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ