মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিব জন্মশতবার্ষিকী

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা প্রদান

মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে গবীর, অসহায় ও ক্যান্সারের মতো মরণব্যধিতে আক্রান্ত রোগিদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গবীর, অসহায় ও ক্যান্সারের মতো মরণব্যধিতে আক্রান্ত রোগিদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য আলহাজ মো. আল ফেরদাউস আলফা, মো. জাকির হোসেন, শেখ আমজাদ হোসেন, মহিতুর রহমান, মাকসুদুর রহমান মুকুল, মনিরুল ইসলাম, আব্দুল হাকিম, রোজিনা পারভীন, সহকারী প্রকৌশলী আহসান হাবীব, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, হিসাব রক্ষক আবু হোরায়রা প্রমুখ।

উল্লেখ্য, এছাড়াও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১০দিনের কর্মসূচির মধ্যে আরো ছিল ১৭ মার্চ সকালে খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্প স্তাবক অর্পণ, জেলা পরিষদ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া অনুষ্ঠান, জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ে কেক কাটা, সাতক্ষীরা জেলা পরিষদের নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত মুক্তিযোদ্ধা চেয়ারম্যান স ম আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমখানায় কোরআনখানী ও দোয়া মাহফিল, এতিম ও দুস্থদের মাঝে উন্নতমানের খাবার ও মিস্টি বিতরণ, সাতক্ষীরা জেলা পরিষদের মালিকানাধীন সকল ডাক বাংলো সমুহে ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ, জেলা পরিষদ কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা, ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ, ১৮-২৫ মার্চ পর্যন্ত মশক নিধন অভিযান পরিচালনা, ২৬ মার্চ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তাবক অর্পন ও আলোচনা সভা।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ৪০জন গবীর অসহায় ক্যান্সারের মতো মরণব্যধিতে আক্রান্ত রোগিদের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া