বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাপ্লায়ারদের সম্মাননা দিল হুয়াওয়ে বাংলাদেশ

হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে নেপাল ও বাংলাদেশের সাপ্লায়ারদের সৌজন্যে পার্টনারস কনভেনশন ২০২২ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। এই আয়োজনে ৯০ টি সাপ্লায়ার অংশগ্রহণ করেন যাঁদের কাছ থেকে নিজেদের ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে থাকে হুয়াওয়ে। এসব সাপ্লায়ারদের মধ্যে ২০২২ সালে অসামান্য অবদান ও সহযোগিতার স্বীকৃতি হিসেবে ২৩ জন সাপ্লায়ারকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

স্থানীয় প্রতিষ্ঠান ও সাপ্লায়ারদের সক্ষমতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে দীর্ঘ সময় ধরে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীজনদের সহযোগিতা করে যাচ্ছে। প্রতিষ্ঠানের লক্ষ্য নিয়ে আলোচনা করতে ও
ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে পার্টনারস কনভেনশন ২০২২ আয়োজন করা হয়। পাশাপাশি সাপ্লায়ারদের সাথে প্রকিউরমেন্ট রুলস (কেনাকাটার নিয়মাবলী) ও পণ্যের গুণগত মান নিয়ে আলোচনা কিংবা বিশেষণ করার সুযোগও তৈরি করে এই প্লটফর্ম।

অনুষ্ঠানে হুয়াওয়ের সিইও প্যান জুনফেং; সিএফও শেনঝাওহুই; ডেলিভারি ও সার্ভিসেস বিভাগের ভাইস-প্রেসিডেন্ট উঝিকিয়ান; হুয়াওয়ে বাংলাদেশের বাংলাদেশ প্রকিউরমেন্ট কোয়ালিফিকেশন বিভাগের পরিচালক ওয়েইবিন চলতি বছরের বিভিন্ন ফলাফল তুলে ধরেন; পাশাপাশি, সাপ্লায়ারদের জন্য আগামী বছরের নির্দেশিকাও উপস্থাপন করেন। অনুষ্ঠানে উঝিকিয়ান বলেন, “হুয়াওয়ে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের চাহিদা পূরণে সক্ষম হয়েছে। আমাদের নির্ভরযোগ্য সহযোগীদের অবদানের কারণে গত কয়েক বছরে আমাদের এ অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে। আমাদের প্রত্য্যাশা আরো বড় পরিসরে সাফল্য অর্জনের জন্য আগামী বছরগুলোতে আমাদের সহযোগীরা তাদের সমর্থন প্রদানের বিষয়টি অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে শেনঝাওহুই বলেন, “হুয়াওয়ে গত ২৩ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও নেপালে বিভিন্ন ধরনের পরিষেবা ও পণ্য সহায়তা প্রদান করছে। এ সময় হুয়াওয়ে সরকারি কোষাগারে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি রাজস্ব প্রদান করেছে, স্থানীয়ভাবে ১০০০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য কিনেছে এবং এ দুইটি দেশে ২০ হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।” এ সময় প্যান জুনফেং সাপ্লায়ারদের নিয়ম-নীতি অনুসরণ করে দক্ষতার সাথে সেবা ও গুণগত পণ্য প্রদানের নির্দেশনা দেন। তিনি উল্লেখ করেন, এই বিষয়গুলোই আরো বড় পরিসরে সাফল্য অর্জনের চাবিকাঠি হতে পারে। হুয়াওয়ের প্রবৃদ্ধিতে স্থানীয় ও বৈশ্বিক যেসব অংশীদার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের ভূমিকাকে তুলে ধরতে হুয়াওয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে। এ ধরনের অংশগ্রহণমূলক অনুষ্ঠান সকল অংশীজনদের একটি একক লক্ষ্যের দিকে এগিয়ে যেতে ও একসাথে কাজ করতে সহায়তা করবে।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে