বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সামরিক চুক্তি করলো আমেরিকা-ভারত; হুঁশিয়ারি পাকিস্তানের

আমেরিকা ও ভারতের মধ্যে যে সামরিক চুক্তি সই হয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছে পাকিস্তান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির ফলে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ভারত সফর করেন এবং এ সময় দুই যোগ দুই বৈঠকে ওই চুক্তি সই হয়।

চুক্তির আওতায় ভারতের কাছে আরো জঙ্গিবিমান ও ড্রোন বিক্রি করবে আমেরিকা।
এছাড়া মার্কিন সামরিক বাহিনীর উপগ্রহ থেকে ভারত টেপোগ্রাফিক্যাল, নটিক্যাল ও অ্যারোনটিক্যাল তথ্য পাবে যা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভারত ও আমেরিকার মধ্যে এমন সময় এ চুক্তি হলো যখন সীমান্তে চীনের সঙ্গে ভারতের প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে। এরইমধ্যে লাদাখ ও অরুনাচল সীমান্তে দুই দেশের সামরিক বাহিনীর কয়েকদফা ছোটখাটো সংঘর্ষ হয়েছে।

চীনের সঙ্গে যেমন ভারতের ঐতিহাসিক দ্বন্দ্ব রয়েছে তেমনি পাকিস্তানের সঙ্গেও ভারতের মারাত্মক শত্রুতা রয়েছে।

চীন ও পাকিস্তানের সঙ্গে ভারত কয়েক দফায় যুদ্ধে লিপ্ত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী