বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিতর্কের মধ্যেই ভাইরাল ফরাসি প্রেসিডেন্টের ব্যঙ্গচিত্র

ফরাসি সাময়িকী শার্লি হেবদোর ব্যঙ্গচিত্র নিয়ে বেফাঁস মন্তব্য করে সারা বিশ্বে নিন্দার পাত্র হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

বাংলাদেশ, ফিলিস্তিন, ইরাক, লিবিয়াসহ বিভিন্ন দেশে ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এরমধ্যেই ম্যাক্রনের একটি ব্যঙ্গচিত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ব্যঙ্গচিত্রটি শেয়ার করছেন ফেসবুকে।

ম্যাক্রনের সেই ব্যঙ্গচিত্রটি নিয়ে খবরও প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, ব্যঙ্গচিত্রটি এঁকেছেন মৌরিতানিয়ার এক শিল্পী। তার নাম খালেদ ওলদ মৌলে ইদ্রিস। সেই ব্যঙ্গচিত্র আঁকার জেরে তার সঙ্গে নাকি চুক্তি বাতিল করেছে দেশটির ফরাসি দূতাবাস।

তবে ফেসবুকে খালেদ বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন। ফেসবুকে খালেদ ওলদ মৌলে ইদ্রিস লিখেছেন, তার চুক্তি বাতিল হওয়ার সঙ্গে ফরাসি দূতাবাসের কোনো সম্পর্ক নেই। মৌরিতানিয়ায় ফরাসি একটি কোম্পানির হয়ে তিনি কাজ করতেন। তবে ম্যাক্রনের মন্তব্যে সারা বিশ্বে যে ঝড় উঠেছে তাতে ওই কোম্পানির কার্যক্রম স্থগিত রয়েছে।

কারণ ফরাসি প্রেসিডেন্ট বিশ্বব্যাপী যে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়েছেন তাতে সহিংসতার আশঙ্কা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী