রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেটের সেই পুলিশ ফাঁড়িতে রং লেগেছে

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ি। সদ্য গত হওয়া ২০২০ সালের ১১ অক্টোবর থেকে তুমুল আলোচনায় আসে নগরীর গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি। গত অক্টোবর থেকে এ ফাঁড়িকে ঘিরে জনগণের মাঝে তৈরি হয় এক ধরণের আতঙ্ক। ফাঁড়ির বিতর্কিত পুলিশ সদস্যদের এড়িয়ে চলতে শুরু করেন জনসাধারণ।

আলোচিত ওই ফাড়িতে গত বছরের ১০ অক্টোবর দিবাগত (১১ অক্টোবর) রাতে সিলেট মহানগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়ার গুলতেরা মঞ্জিলের মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে (৩৪) পুলিশ ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে। এর ফলে ১১ অক্টোবর সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন রায়হান।

পরিবারের অভিযোগ ছিল- মাত্র ১০ হাজার টাকা ঘুষের জন্য রায়হানকে মেরে ফেলে পুলিশ।

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নতুনভাবে রং করা হচ্ছে।

বদলানো হয়ে সাইনবোর্ড। আলোচিত এই ফাঁড়ির দেয়াল, গ্রিল ও দরজা-জানালার রং উঠে গিয়েছিল, ছিঁড়ে গিয়েছিল বৈদ্যুতিক বাতির সাইনবোর্ড। কিন্তু গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে- এ ফাঁড়ির দেয়াল ও দরজা-জানালায় দেয়া হয়েছে নতুন রং। লাগানো হয়েছে নতুন নিওনসাইন।

তবে রঙের কাজ এখনও শেষ হয়নি বলে জানালেন এ ফাঁড়ির ইনচার্জ মো. মুহিউদ্দিন। তিনি বলেন, চারদিন ধরে রঙের কাজ চলছে। শেষ হতে কয়েকদিন সময় লাগবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের এ বিষয়ে বলেন, এসএমপি কর্তৃপক্ষের উদ্যোগেই বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নতুনভাবে রং করানো হচ্ছে। রঙের প্রয়োজনও ছিল, সর্বোপরি নতুন করে রং দেয়াতে এ ফাঁড়িতে কর্তব্যরত পুলিশ সদস্যদের মাঝে সবকিছু পেছনে ফেলে নতুন করে উদ্যম তৈরি হবে।

পাশাপাশি ফাঁড়িটির পরিবেশের পরিস্কার-পরিচ্ছন্নতাও রক্ষা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী