সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোনার দাম কমছে

দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৪৭ ডলার; অর্থাৎ প্রতি ভরিতে কমেছে প্রায় সাড়ে ১৯ ডলার।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে ১৯০২.২৭ ডলারে; যা আগের দিনের তুলনায় ১০.৪৯ ডলার কম। সোমবার (২১ সেপ্টেম্বর) সোনার আন্তর্জাতিক বাজারে লেনদেন শেষ হয়েছিল ১৯১২.৭৬ ডলারে। এদিন, বেশ বড় পতনের মুখে পড়েছিল সোনার দাম। একদিনেই প্রতি আউন্সে ৩৭.২৪ ডলার দাম কমেছিল সোনার দাম। অর্থাৎ দেড় দিনেই ৪৭ ডলার কমেছে প্রতি আউন্স সোনার দাম।

তবে, রোববার (২০ সেপ্টেম্বর) কিছুটা উর্ধমুখী প্রবণতা ছিল সোনার বাজারে। এদিন, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হয় ১৯৫৩.১৬ ডলারে; আগের দিনে তুলনায় যা ৩ ডলার বেশি।

শনিবারও (১৯ সেপ্টেম্বর) উর্ধমুখী প্রবণতাতেই লেনদেন হয় সোনা। বিশ্ববাজারে ১৯৫০.৩৯ ডলারে বিক্রি হতে দেখা যায় প্রতি আউন্স সোনা। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি (০.৩৯ ডলার)।

এর আগে (১৮ সেপ্টেম্বর) প্রতি আউন্স সোনার সর্বশেষ দাম ছিল ১৯৫০ ডলার। এদিন, বাজারে প্রতি আউন্সে দাম বাড়ে ৪.৯৪ ডলার। ১৭ সেপ্টেম্বর প্রতি আউন্স সোনার সবশেষ দাম ছিল ১৯৪৫.০৬ ডলার। এদিন, সোনার দামের বেশ বড় ধরনের পতন হয়। আগের দিনের তুলনায় ১৩.৬৯ ডলার কমে এক আউন্স সোনার দাম। ১৬ সেপ্টেম্বর ১৯৫৮.৭৪ ডলারে থামে সোনার দাম। দিন শেষ সোনার দাম বাড়ে ৩.১৫ ডলার। এর আগের (মঙ্গলবার) দিন হাতবদল হতে হতে সোনার দাম কমে ১.১৩ ডলার। দিনশেষ হয় ১৯৫৫.৬০ ডলারে। ১৪ সেপ্টেম্বর (সোমবার) হাতবদল শেষে প্রতি আউন্সের সোনার দাম দাঁড়ায় ১৯৫৬.৭২ ডলারে। যা এর আগের দিনের সবশেষ দামের চেয়ে ১৫.২২ ডলার বেশি।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতেবিস্তারিত পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

  • এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা
  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী