শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্রেতাদের স্বর্ণালঙ্কার বিক্রি বেড়েছে ২০ শতাংশ

আর্থিক সংকট কাটাতে কিংবা ভালো বিনিয়োগের সুযোগ নিতে সারাবছরই বিভিন্ন ওজনের স্বর্ণের অলঙ্কার বিক্রি করে থাকেন এর ব্যবহারকারীরা (ক্রেতা)। তবে, করোনামহামারিতে এই বিক্রির পরিমাণ বেড়েছে অনেক। জুয়েলারি ব্যবসায়ীদের তথ্য, অন্য সময়ের তুলনায় বর্তমানে ২০ শতাংশ বেড়ে গেছে ক্রেতাদের স্বর্ণালঙ্কার বিক্রির পরিমাণ। অবশ্য এর আরও একটা বড় কারণ হল, মূল্য বৃদ্ধির স্বর্ণের বাজারে বেশি দাম পাওয়া।

করোনামহামারিতে স্থবির অর্থনীতির উৎপাদনসহ বিভিন্ন খাত বিপর্যয়ের মুখে পড়লে দেশি-বিদেশি বিনিয়োগকারী সোনার পিছনে ছুটতে শুরু করেন, বিনিয়োগ করতে থাকেন। আর এতেই এই ধাতুটির দাম বাড়তে থাকে। দাম বৃদ্ধির ধারায় বর্তমানে দেশের বাজারে প্রতিভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৭৬ হাজার ৪৫৭ টাকায়। ২১ ক্যারেটের দাম ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৪ হাজার ৫৬০ টাকা। এছাড়া এক ভরি সনাতন সোনার দাম পড়ছে ৫৪ হাজার ২৩৮ টাকা।
রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের আমিন জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপক মিত্তাফুর রহমান জিল্লু জানান, মানুষের আয় কমে যাওয়া ও সোনার দাম বেড়ে যাওয়ায় এখন স্বর্ণের বিক্রি একদম নেই বললেই চলে। খুব প্রয়োজন হলে অল্প পরিমাণ স্বর্ণের অলঙ্কার কিনছেন গ্রাহকরা। যারা দোকানে আসছেন তাদের আবার বেশিরভাগই আসছেন আগে কেনা অলঙ্কার বিক্রি করতে।
যে দোকান থেকে গ্রাহক অলঙ্কার কিনেছিলেন সেই দোকানে বিক্রি করতে এলে সোনা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাজুসের প্রচলতি নির্দেশনা অনুযায়ী, বিক্রিমূল্যের চেয়ে ২০ শতাংশ কম দামে তারা কিনে নিচ্ছেন। আর তা পরিবর্তন করে অন্য কোন অলঙ্কার কিনলে বিক্রি করতে আসা অলঙ্কারের দাম ১০ শতাংশ কম হিসাব করে তা পরিবর্তন করে দিচ্ছেন তারা।
এ প্রসঙ্গে বাজুসের সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন জানান, মানুষের আর্থিক অবস্থা এখন ভালো নেই। তাই তাদের স্বর্ণের অলঙ্কারের বিক্রি কমে গেছে। বরং ক্রেতাদের অলঙ্কার বিক্রির পরিমাণ বেড়ে গেছে। করোনামহামারি শুরু থেকেই এই পরিমাণ বাড়ছিল। বর্তমানে স্বাভাবিক সময়ের তুলনায় ক্রেতাদের স্বর্ণের অলঙ্কারের বিক্রির পরিমাণ ২০ শতাংশ বেড়ে গেছে।
করোনার ধাক্কা কমে এলে হয়তো আগামী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মৌসুমে সোনার বিক্রি বাড়তে পারে। এমন আশার কথাও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত