রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্কাউটসের প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডে মনোনীত কলারোয়ার তিন শিক্ষার্থী

স্কাউটসের প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড ২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের দুই শিক্ষার্থী মোঃ আমানুল্লাহ আমান এবং মোঃ জাহিদুর রহমান জিসান এবং উপজেলার কেরালকাতা ইউনিয়নের বিএসএইচ সিংগা হাইস্কুলের শিক্ষার্থী অমিত হাসান তৃপ্তি।

পাইলট হাইস্কুলের কৃতি শিক্ষার্থীদ্বয় দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি স্কাউটেও মেধার সাক্ষর রেখেছেন।
কলারোয়া থেকে এ বছর দুইজন এবং পাইলট হাইস্কুল থেকে ৪র্থ ব্যাচ হিসেবে তারা এই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণের সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে।

একই তালিকায় বিএসএইচ সিংগা হাইস্কুলের শিক্ষার্থী অমিত হাসান তৃপ্তি প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। সে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন।

কৃতি শিক্ষার্থী আমানুল্লাহ আমান বলেন, ‘আমি খুবই গর্বিত এবং উচ্ছ্বসিত। ধন্যবাদ আমার শিক্ষকদের। তাদের সহযোগিতায় একনিষ্ঠ প্রচেষ্টার ফল হিসেবে আমি অ্যাওয়ার্ড অর্জন করেছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন।’

আরেক বিজয়ী শিক্ষার্থী জিসান বলেন, ‘একজন স্কাউটার হিসেবে আমার কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আমি কৃতজ্ঞতা জানাই আমার সকল শিক্ষক এবং বন্ধুদেরকে। তাদের দোয়ায় আরো অনেক দূর যেতে চাই।’

উল্লেখ্য, ১৩ অক্টোবর বাংলাদেশ স্কাউট থেকে প্রকাশিত তালিকায় ৪৪৯ সিরিয়ালে আমান এবং ৪৫০ সিরিয়ালে জিসানে নাম উল্লেখ করা হয়েছে। আর তালিকায় অমিত হাসানের সিরিয়াল ৪৪৮। প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড এ বছর মোট ৭৯৪ জনকে মনোনিত করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন। অ্যাওয়ার্ড দেওয়ার তারিখ পরবর্তিতে ঘোষণা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন