শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্কুল মাঠে প্যান্ডেল করে সভাপতির ছেলের বউভাতের আয়োজন, স্কুল ছুটি দিলেন প্রধান শিক্ষক

স্কুলের সভাপতির ছেলের বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্কুলের মাঠে বড় প্যান্ডেলে। নিমন্ত্রিত অতিথিদের জন্য শ্রেণিকক্ষে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা এবং প্যান্ডেলে করা হয়েছে খাওয়ার আয়োজন। কয়েকটি শ্রেণিকক্ষে রাখা রান্না করা খাবার। এই অনুষ্ঠান করতে স্কুল বন্ধ ঘোষণা করেছেন প্রধান শিক্ষক।

গতকাল বুধবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২ নম্বর যুগীখালী ইউনিয়নের ‘মমতাজ আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ে’ এ ঘটনা ঘটে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা এরশাদ আলীর ছেলের বউভাত আয়োজনের জন্যই স্কুল বন্ধ ঘোষণা করা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী৷

স্কুলের শিক্ষার্থী ছাবিনা খাতুন, সুরাইয়া ইয়াছমিন, অভিভাবক আব্দুল গফ্ফার, সাইফুল, মিজানুরসহ অনেকে বলেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও মমতাজ আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এরশাদ আলীর ছেলের বউভাতের অনুষ্ঠান ছিল। প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সভাপতির ছেলের বউভাত উপলক্ষে স্কুল ছুটি ঘোষণা করেন। শ্রেণিকক্ষে এবং স্কুলের মাঠে প্যান্ডেল করে অতিথিদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং অনুষ্ঠানের আয়োজক এরশাদ আলী বলেন, প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই মাঠে অনুষ্ঠানটি করা হয়েছে। প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, ‘সভাপতির নির্দেশেই আজ স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মুস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত