বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নর্দান ইউনিভার্সিটিতে ভার্চুয়াল আলোচনা সভা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ‘স্বাধীনতা যুদ্ধে বীরাঙ্গনাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান’ নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ, ২০২১ শুক্রবার সন্ধ্যায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউবি ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন এনইউবি এর রেজিস্টার কমোডর এম. মনিরুল ইসলাম (অব:), সন্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করিম, সন্মানিত আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম ও জনস্বাস্থ্য বিভাগ এর বিভাগীয় প্রধান, অবসরপ্রাপ্ত লেফটেনেণ্ট কর্নেল প্রফেসর সরদার মাহমুদ হাসান।

এছাড়া, বিভিন্ন অনুষদ ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সন্মানিত শিক্ষকবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব‍্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্তবিস্তারিত পড়ুন

রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার

সন্তানহারা মায়ের আহাজারি আর রাজপথে ঝরা রক্তের দাগ এখনো শুকায়নি। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
  • জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • পাসপোর্ট, ট্রাভেল পাস ও প্রত্যর্পণ চুক্তির নিয়ম কী
  • ফরিদপুরে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের
  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী