শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবিক সমাজের দৃষ্টি আকর্ষণ...

স্বাভাবিক জীবনে ফিরতে চায় কিডনি রোগে আক্রান্ত কলারোয়ার আয়েশা

বয়স ১০ বছর! যে সময় দুরন্ত শৈশবে ছোটাছুটি আর লেখাপড়া করার কথা, সে সময়ে কিডনি রোগে আক্রান্ত হয়ে সুন্দর এই পৃথিবীতে স্বাভাবিক জীবনে এখন শুধুই দুঃস্বপ্ন।

জীবনের সূচনাতেই এমন হতাশা নিয়েই বেঁচে থাকতে হচ্ছে সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামের দিনমজুর ইসারুল ও ফাতেমা দম্পতির কন্যা আয়েশা খাতুনের।
৭/৮ মাস আগে তার শরীরে রোগ লক্ষণ প্রকাশ পায়। প্রথমে চোখ, মুখ সহ সমস্ত শরীর ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিলে তার পরিবার তাকে নিয়ে প্রথমে গ্রাম্য চিকিৎসকের দ্বারস্থ হয় এরপর পর্যায়ক্রমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- যশোরের ইবনে সিনা হাসপাতাল- সাতক্ষীরা সদর হাসপাতাল এছাড়াও দেশের আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করে কিডনি রোগের বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে তার রোগটি ক্রনিক পর্যায়ে রয়েছে বলে জানা যায়। বর্তমানে আয়েশা ১০-১২ দিন পরপর ফুলে যায়। এ অবস্থায় তার চিকিৎসক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডাক্তার জসিম উদ্দিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ভারতের কোন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন কিন্তু অসহায় পরিবারটি আর্থিক সংকটে থাকায় তা আর সম্ভব হচ্ছে না। সরকারি জমিতে টিনের ঘর বেঁধে বসবাস দরিদ্র পরিবারটির সম্পদ বলতে স্থাবর অস্থাবর কিছুই নেই। পরিবারের ৬ সদস্যের মধ্যে তিনজনই অসুস্থ।
মেধাবী শিশু আয়েশার মা জানান, আমরা ইতিমধ্যে আমাদের উপার্জিত সমস্ত অর্থ তার চিকিৎসাতে ব্যয় করে ফেলেছি। কিছুদিন আগে এলাকাবাসী সম্মিলিতভাবে আমাদের কিছু সহযোগিতা করেছিলেন, তা দিয়ে আমরা আমাদের মেয়েকে যশোরে নিয়ে গিয়েছিলাম পরে জানলাম তার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। আমরা দিনমজুর এত টাকা কোথায় পাবো?
তিনি তার মেয়ের চিকিৎসার জন্য কলারোয়া সহ দেশের সর্বস্তরের মানবিক ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন

কিডনি রোগে আক্রান্ত আয়েশার চিকিৎসায় এগিয়ে আসতে যোগাযোগ করুন- ০১৩০৮৮৬৩২৫৬ (নগদ)

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক