শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২১ সালে বাংলাদেশ দলের যত খেলা

২০২১ সাল বাংলাদেশের ক্রিকেটময় এক বছর। এক রকম দম ফেলানোর সময় পাবে না টাইগাররা। এশিয়া কাপ আর বিশ্বকাপ আসর ছাড়াও ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। তিন ফরম্যাট মিলিয়ে অন্তত ৫৬টি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

১৯৯৭ সালে আইসিসি ট্রফির জয়ের পর এই প্রথম বাংলাদেশ ১১ মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। করোনা গিলে খেয়েছে সব। তবে, ২০২১ সাল দেশ-বিদেশের হোটেল, মাঠ আর বিমান ভ্রমণে খুবই ব্যস্ত থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। প্রতি মাসেই সিরিজ থাকছে টাইগারদের। এই এক বছরে ৫টি হোম আর ৪টি অ্যাওয়ে সিরিজ খেলবে তামিম, সাকিব মুশফিকরা। এর বাইরে দুটি বৈশ্বিক আসর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি কাপেও অংশ নেবে টাইগাররা।

জানুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্যে ২০২১ সালের ব্যস্ত ক্রিকেট সূচি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। ২টি টেস্টের পর তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ডে উড়াল দেবে মুশফিকরা। খেলবে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। নিউজিল্যান্ড থেকে এসেই আবারও লাকেজ গুছিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। আলোচনা চলছে ২টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার।

জুনের শুরুতে টাইগারদের পরবর্তী গন্তব্য এশিয়া কাপ। জুন-জুলাইয়ে বাংলাদেশ লম্বা এক সফরে আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে পাড়ি জমাবে। ২টি টেস্ট আর সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ঐ সফর থেকে এসেই বিশ্রাম নেয়া সুযোগ পাবে না টাইগাররা।

আগস্টে নিউজ্যিলান্ডের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের টেস্ট সিরিজ। সেপ্টম্বরে অস্ট্রেলিয়া আসবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে। অক্টোবরে বাংলাদেশে আসবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। খেলবে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে মাহমুদুল্লাহ দল।

২টি টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি খেলতে নভেম্বরের মাঝামাঝিতে পাকিস্তান আসবে বাংলাদেশে। ২০২১ সালের শেষ সিরিজ টাইগারদের নিউজিল্যান্ডের মাটিতে। দুটি টেস্ট খেলতে পাড়ি জমাবে বাংলাদেশ সুন্দর দেশটিতে। বছরজুড়ে তিন ফরম্যাটে মিলে মোট ৫৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা। অতীত ইতিহাসে এক বছরে এতো এতো ম্যাচ খেলার নজির নেই বাংলাদেশ ক্রিকেট দলের।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান