বুধবার, নভেম্বর ১১, ২০২০
বর্তমানে দিন হিসাবে দেখছেন
শুধু আইপিএল নয়, বিশ্বের সেরা দল মুম্বাই ইন্ডিয়ান্স!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ১৩ আসরের ইতিহাসে দ্বিতীয় কোনো দলের চারটি শিরোপাও নেই। সেখানে মঙ্গলবার রাতে নিজেদের পঞ্চম শিরোপা জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় সর্বোচ্চ তিনটি শিরোপা রয়েছে চেন্নাই সুপার কিংসের কেবিনেটে। এ পরিসংখ্যানেই স্পষ্ট, আইপিএলে সেরা দল একটিই- মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির অন্যতম সেরা তারকা কাইরন পোলার্ডের ভাষ্য অবশ্য ভিন্ন। তার মতে, শুধু আইপিএল নয়, পুরো বিশ্বেরই সেরা ফ্র্যাঞ্চাইজি দল মুম্বাই। এর পেছনে সুস্পষ্ট কারণও ব্যাখ্যা করেছেন এ মারকুটে ক্যারিবীয় অলরাউন্ডার।বিস্তারিত পড়ুন
সন্ত্রাসীদের গুলিতে কাপ্তাইয়ে দুইজন নিহত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)। কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তুলে তাদের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ওসি আরও জানান, নিহতরা জেএসএস-এর সমর্থক বলেবিস্তারিত পড়ুন
দেবহাটায় চেয়ারম্যান রতনকে মিথ্যাবাদী আখ্যায়িত করে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন সংবাদ সম্মেলনের বক্তব্য মিথ্যাচার বলে দাবী জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম। বুধবার দুপুর ২টায় দেবহাটা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাশেদুল ইসলাম অভিযোগ করে বলেন, ১০ নভেম্বর দেবহাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সখিপুর ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
দেবহাটার চিনেডাঙ্গা আহ্ছানিয়া মিশনে ঈদে মিলাদুনবী (সঃ) উপলক্ষ্যে ওয়াজ মাহফিল

দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে চিনেডাঙ্গা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুনবী (সঃ) উপলক্ষ্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চিনেডাঙ্গা আহ্ছানিয়া মিশনের আয়োজনে মিশন চত্বরে বাদ মাগরিব হতে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। চিনেডাঙ্গা আহ্ছানিয়া মিশনের সভাপতি সফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন-অর রশিদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন নলতা শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবু সাঈদ (রংপুরী)। ২য় বক্তার বক্তব্য রাখেন পারুলিয়া আহ্ছানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহেদ,বিস্তারিত পড়ুন
দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক সিরিয়ালে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্টে থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দুই শতাধিক ও গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে থাকতে দেখা গেছে। এদিকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আটকে থাকা স্থানে নেই টয়লেট, গোসল,বিস্তারিত পড়ুন
নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর সভাপতিত্বে সকাল ১০টার দিকে নড়াইল পুলিশ লাইন্স অডিটরিয়ামে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরানসহ সকল থানা ও পুলিশ ইউনিটের অফিসার ও সদস্যবৃন্দ।
সাতক্ষীরায় গৃহবধূর সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের একাধিক মামলার আসামী সন্ত্রাসী হাচিম সরদার কর্তৃক দায়ের করা মিথ্যে মামলার দায় থেকে অব্যহতি ও খুন জখমের চক্রান্তের প্রতিকার দাবি করেছেন এক গৃহবধূ। বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান, শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামের আব্দুর রহিম গাইনের স্ত্রী তিন সন্তানের জননী মোছাঃ ফতেমা বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী বিদেশে থাকাকালে আমার উপর কুনজর পড়ে একই এলাকার মোস্তফা সরদারের ছেলে একাধিক মামলা আসামী নারীলোভি সন্ত্রাসী হাচিমবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার দেবহাটায় প্রতিবেশীর হামলায় গৃহবধুর মৃত্যু

সাতক্ষীরার দেবহাটার মাঘরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় ষাটোর্ধ্ব গৃহবধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, পূর্ববিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনায় রোকেয়া বেগম, তার স্বামী আব্দুস সামাদ (৬৮), ছেলে শফিকুল ইসলাম (২৭) ও পুত্রবধূ আরিফা খাতুন (১৯) কে পিটিয়ে জখম করে প্রতিপক্ষ প্রতিবেশী আব্দুস সালাম ও তার দুই ছেলে সবুজ এবং ইমরোজ, ভাই জামাত আলী ও ভাইপো ইমাদুল ইসলাম। পরে গুরুতর আহতবিস্তারিত পড়ুন

