বুধবার, মে ১৩, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা । গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। গ্রাম আদালতের গুরুত্ব ও বিচারিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

“সবার আগে বাংলাদেশ, করবো কাজ, গড়বো দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মিস কাউসার আজিজ এর সভাপতিত্বে সরকারের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম—ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কার্যক্রম, নারীদের জন্য গাড়ি সুবিধা, কৃষক কার্ড এবং কৃষিবিস্তারিত পড়ুন
আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কথিত ভূমিহীনদের নামে একটি ভিত্তিহীন মানববন্ধের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলার লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ছহিলউদ্দিন মল্লিকের ছেলে জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়া রিপন এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আশাশুনির শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া মৌজায় ডিএসএ খতিয়ান ভুক্ত মল্লিকদের প্রায় ৩২ একরবিস্তারিত পড়ুন
তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর চলমান কার্যক্রম অবহিতকরণ ও সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টায় সাস’র নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা “সাস”-এর পরিচালক শেখ ইমান আলী। অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টাবিস্তারিত পড়ুন
লেবাননে ড্রোন হামলায় কলারোয়ার এক যুবকের মৃত্যু, সাতক্ষীরা জেলার নিহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় শুভ কুমার দাস (২৮) নামে সাতক্ষীরার আরও এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) রাতে দেশটির মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় তিনি হামলার শিকার হন। এ নিয়ে লেবাননে চলমান সহিংসতায় সাতক্ষীরা জেলার মোট তিনজন প্রবাসী প্রাণ হারালেন। নিহত শুভ দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। মঙ্গলবার (১২ মে) রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, শুভবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে মঙ্গলবার (১২ মে) এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে এস কে এম আবু রায়হানকে সভাপতি এবং জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য) কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনজুরুল কবির বাপ্পী, সহ-সভাপতি হিসেবে মো. আসিফ ইকবাল, সোহেল রানা ও শেখবিস্তারিত পড়ুন
পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে দুর্দান্ত জয়ের পর দুই ধাপ এগিয়ে সালমান আগার দলকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা। মঙ্গলবার (১২ মে) সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারায় বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট শিকারবিস্তারিত পড়ুন
ভিসা আবেদনকারীদের বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

বিদেশে ভিসা আবেদনের ক্ষেত্রে জমা দেওয়া ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগসংক্রান্ত নথিতে এখন থেকে বাধ্যতামূলকভাবে কিউআর কোড সংযুক্ত করতে হবে। এসব নথির সত্যতা দ্রুত ও সহজে যাচাই নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নতুন এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিপিডি-১) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়, বিভিন্ন দেশের ভিসা আবেদনের সময় বাংলাদেশি নাগরিকদের দূতাবাস বা ভিসা সেন্টারে নানা ধরনেরবিস্তারিত পড়ুন
সিগারেটের মূল্যবৃদ্ধির দাবি : রাজগঞ্জে সচেতন নাগরিক সমাজের প্রস্তাব

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বাড়ছে ধূমপায়ীর সংখ্যা, বিশেষ করে কিশোর ও যুবকদের মধ্যে। বাজারে সিগারেট অত্যন্ত কম দামে সহজলভ্য হওয়ায় নেশার প্রতি ঝুঁকে পড়ছে তরুণরা। এমন অভিযোগ দীর্ঘদিনের। এই পরিস্থিতিতে তামাক সেবন কমিয়ে স্বাস্থ্যের ঝুঁকি হ্রাসে সিগারেটের মূল্য বৃদ্ধি জরুরি দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক সমাজ। স্থানীয় নাগরিক সমাজের নেতৃবৃন্দের উদ্যোগে সম্প্রতি এক আলোচনায় সিগারেটের সর্বনিম্ন দাম ১৭ টাকা এবং সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়। তাঁদের দাবি, মূল্যবৃদ্ধি মানুষেরবিস্তারিত পড়ুন
সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ’র মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ

টিভি চ্যানেল এনটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি জুলফিকার আলী জিন্নাহ’র মমতাময়ী মা আকলিমা খাতুন (৬৮) বার্ধক্যজনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার বিকেলে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি-রাজেউন)। মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন,সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার,অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুলবিস্তারিত পড়ুন

