বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’

পশ্চিমবঙ্গের সব স্বীকৃত মাদ্রাসায় সকালের অ্যাসেম্বলিতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। এর আগে রাজ্যের সব স্কুলেও একই নির্দেশনা জারি করা হয়েছিল। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা অধিদপ্তরের জারি করা এক আদেশে বলা হয়, এখন থেকে রাজ্যের সব মাদ্রাসায় ক্লাস শুরুর আগে সকালের সমাবেশে ‘বন্দে মাতরম’ গাইতে হবে। সরকারি সহায়তাপ্রাপ্ত ও সহায়তাবিহীন উভয় ধরনের স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রেই এ নির্দেশ কার্যকর হবে। মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক বিভাগের অধীন সব প্রতিষ্ঠানে এইবিস্তারিত পড়ুন

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, যারা ভারতের সীমান্ত পেরিয়ে এসেছেন, কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ-এর) আওতায় পড়েন না, তারা পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী। তিনি বলেন, তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ-এর) হাতে তুলে দেবে। বিএসএফ বিডিআরের সঙ্গে কথা বলে তাদের ডিপোর্ট করার ব্যবস্থা করবে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে সেটির পুরোনো নাম বিডিআর বলেই উল্লেখ করেন অধিকারী। এ সময় তিনি বলেন, বিএসএফ-এরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি খুলতে চাই, চুক্তিতে পৌঁছাতে তাড়া নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা হোক এবং তার মতে ‘এটি এখনই খুলে দেওয়া উচিত’। খবর বিবিসির। বুধবার ইরানের সঙ্গে আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের হরমুজ প্রণালি খুলতে হবে এবং এটি অবিলম্বে খুলে দেওয়া উচিত। ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো চুক্তিতে পৌঁছাতে তার ‘কোনো তাড়া নেই’। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি শুধু দেখতে চাই তারা তাদের জনগণের জন্য সেরা কিছুবিস্তারিত পড়ুন

কূটনৈতিক সমাধানে সব পথ খোলা আছে: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কূটনৈতিক সমাধানের জন্য ‘আমাদের পক্ষ থেকে সব পথ খোলা আছে। তিনি সতর্ক করে বলেছেন, জোরপূর্বক ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা একটি অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। খবর আল জাজিরার। ইরানের নতুন পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ হরমুজ প্রণালিতে একটি ‘তত্ত্বাবধান এলাকা’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। সেখানে যাতায়াতের জন্য অনুমতিপত্র প্রয়োজন হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া যাতায়াত অবৈধ বলে গণ্য হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চানবিস্তারিত পড়ুন

সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সায়নী ঘোষের মাথা কেটে আনলে এক কোটি রুপি পুরস্কার দেওয়া হবে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের সেকান্দরাবাদের বিজেপি নেতা ও পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত এই ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার (১৮ মে) বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে। তবে ভিডিওটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন ওইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা জজ আদালতে বহুল আলোচিত কোটি কোটি টাকার কোর্ট ফি জালিয়াতি মামলার মূলহোতা হিসেবে অভিযুক্ত অফিস সহায়ক (পিওন) মোঃ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে আদালত চত্বরের সামনে থেকে সদর থানার পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি শহরের ফুড অফিস মোড় এলাকায় বসবাস করতেন। মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৯ এপ্রিল কালিগঞ্জ সহকারী জজ আদালতে একটিবিস্তারিত পড়ুন

বোতলের জুস-চিপস-কোমলপানির সয়লাব

যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার ও আশপাশের গ্রামাঞ্চলের মোড়ে মোড়ে এবং বিভিন্ন স্কুলের সামনের দোকানে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে বিভিন্ন প্রকার প্রক্রিয়াজাত খাবারের বেচাকেনা। বিশেষ করে বোতলের জুস, খোলা ও নিম্নমানের চিপস, কোমলপানি ও রঙিন ঠান্ডা পানীয়ের সয়লাব দেখা যাচ্ছে প্রতিদিনই। এসব খাবার বেশির ভাগ ক্ষেত্রেই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও সংরক্ষণ করা। যার ফলে বাড়ছে শিশু ও কিশোরদের স্বাস্থ্যঝুঁকি। আক্রান্ত হচ্ছে বিভিন্ন জটিল রোগে। প্রতিনিয়িত দেখা যাচ্ছে এসব প্রক্রিয়াজাত খাবার খেয়ে শিশু-কিশোররা বিভিন্নবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার (২০ মে) দুপুরে পাটকেলঘাটা ওভারব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়। প্রাপ্ত তথ্যে জানা যায়, বুধবার দুপুরে দিদার মোড়ল পাটকেলঘাটা ওভারব্রিজের নিচে কয়েকজনকে নিয়ে গাঁজা সেবন করছিলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাদক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে স্কুল শিক্ষক আটক

শ্রেণিকক্ষে ইসলাম ধর্ম ও মহানবীকে (স:) নিয়ে কটূক্তির অভিযোগে সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গৌরাঙ্গ সরকারকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। গৌরাঙ্গ সরকার সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গলিত) হিসেবে কর্মরত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জামিলুজ্জামান জানান, সোমবার নবম শ্রেণির গণিত ক্লাসে গৌরাঙ্গ সরকারের বিরুদ্ধে ফজরের আযান ও মহানবীকে (স:) নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠে।বিস্তারিত পড়ুন

খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খুলনা বিভাগীয় পর্যায়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা। বালক ও বালিকা—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে জেলার দুটি বিদ্যালয়। এ অর্জনে আনন্দে ভাসছে সাতক্ষীরার শিক্ষা ও ক্রীড়াঙ্গন। বুধবার (২০ মে) অনুষ্ঠিত বিভাগীয় ফাইনালে বালক বিভাগে কালীগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে যশোর জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন সাতক্ষীরার ক্ষুদে খেলোয়াড়েরা। দ্রুতগতির আক্রমণ, নিখুঁত পাসিং ও দলগত সমন্বয়ে প্রতিপক্ষকে চাপে রেখেবিস্তারিত পড়ুন