মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

সাতক্ষীরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরার আয়োজনে বুধবার সকাল ১০ টায় ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন। এসময় বলেন, কোন দুর্ঘটনা ঘটলেই খবর পেয়ে প্রথমেই ছুটে যান ফায়ারবিস্তারিত পড়ুন
শিশু রামিসাকে গলা কে*টে হ*ত্যার আগে ধ*র্ষণ করে সোহেল: পুলিশ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে গলা কেটে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত সোহেল রানা। বুধবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তদন্ত কর্মকর্তা জানান, অভিযুক্ত সোহেল রানা শিশু রামিসাকে টয়লেটে নিয়ে প্রথমে ধর্ষণ করে এবং পরবর্তীতে তাকে গলা কেটে হত্যা করে বলে স্বীকারোক্তি দিয়েছে। মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকেবিস্তারিত পড়ুন
আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো

আবু সাঈদ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পার হলেও মেরামত হয়নি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের গুরুত্বপূর্ণ একটি সড়ক। ৭ টি গ্রামের মানুষের চলাচলের প্রধান এই সড়কটি সংস্কার না হওয়ায় ভাঙা স্থানে নির্মিত অস্থায়ী বাঁশের সাঁকো দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। দীর্ঘদিনের এই দুর্ভোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পানের প্রবল জলোচ্ছ্বাসে প্রতাপনগরের গড়ইমহল সড়কের একটিবিস্তারিত পড়ুন
দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক বিএনপি নেতা| বুধবার (২০ মে) কুলিয়া রেনু সেডস্থ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুল হক শামীম| লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দেবহাটা উপজেলার ১নং কুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি| আমি দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, প্রয়াত দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন দৃঢ়তার অনুপ্রেরনায় ওবিস্তারিত পড়ুন
তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যে সাতক্ষীরার তালায় ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে “নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় তালা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ কর্মশালায় তালা ও পাইকগাছা উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশ নেন। কর্মশালায় নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণে বিদ্যমান চ্যালেঞ্জ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্যসম্মত দুধ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে প্রশিক্ষণবিস্তারিত পড়ুন
শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পও হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দিয়ে এ অঙ্গীকার করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিচ্ছে সরকার। শুষ্ক মৌসুমে কৃষি জমিতে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ পদ্মা ব্যারাজ করা হবে। অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা বলতে পারেন।বিস্তারিত পড়ুন
হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনের সময় কয়েকজন রোগী অভিযোগ করেন, র্যাবিস ভ্যাকসিন পেতে তাদের হয়রানির শিকার হতে হয়েছে। কেউ কেউ ২৫০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে বাধ্য হয়েছেন বলেও মন্ত্রীকে জানান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুলবিস্তারিত পড়ুন
দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির সমালোচনা করেন তিনি বলেন, ভোটের আগে তারা খুব ঢাকঢোল পেটালো ক্ষমতায় এসে গেছে। এদেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। কারণ এই জামায়াতে ইসলাম আমাদের স্বাধীনতা বিরোধী ছিলো, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলো। আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল। তাই এ দেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না। বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দরবিস্তারিত পড়ুন
আগামী বছরের জুনের মধ্যে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাবে: প্রতিমন্ত্রী

আগামী বছরের জুনের মধ্যে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। তিনি বলেন, ‘জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমিয়ে গ্যাস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে সরকার কাজ করছে। এর মধ্যে সরকার চারটি নতুন কূপ খননের কাজ শুরু করেছে। এই চার কূপের গ্যাস উত্তোলনের মাধ্যমে আগামী বছরের জুনের মধ্যে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।’ বুধবার (২০ মে) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলারবিস্তারিত পড়ুন
শিশুদের দায়িত্ববোধ শেখাতে ধাপে ধাপে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ

আগামী প্রজন্মকে বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো করে গড়ে তুলতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিশুদের নাগরিক দায়িত্ববোধ ও দায়িত্বশীলতা শেখাতে ধাপে ধাপে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে। বুধবার (২০ মে) সকালে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘নীল কমল অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। আগামী প্রজন্মকে বিশ্ব নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে সরকার জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববিবিস্তারিত পড়ুন

