বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেম নিয়ে সাতক্ষীরায় সেমিনার

সাতক্ষীরা প্রতিনিধিঃ জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমের পরিবর্তন, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের প্রধান নির্বাহীবিস্তারিত পড়ুন

জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার

পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজ আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, ‘নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না। বরং এটি জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা এবং আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার ওপরও নির্ভর করে।’ তিনি বলেন, ‘প্রযুক্তির ক্রমবর্ধমানবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত খাঁনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, জেলা নায়েবে আমীর ডাঃ আলহাজ্ব মুহাঃ মাহমুদুলবিস্তারিত পড়ুন

‘দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে আনসার বাহিনী’

বাংলাদেশ আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি ও দেশে-বিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ : ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে যোগদান দিয়ে তিনি এ কথা জানান। দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে থাকে জানিয়ে তারেক রহমান বলেন, গ্রামবিস্তারিত পড়ুন

নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু ১ জুলাই থেকে

নতুন অর্থবছরের শুরু থেকে অর্থাত্ আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশই আমলে নিচ্ছে বর্তমান সরকার। কমিটির সুপারিশ হচ্ছে, তিন অর্থবছরে তিন ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা। এর মধ্যে প্রথম দুই অর্থবছরে দেওয়া হবে ৫০ শতাংশ করে মূল বেতন। আর তৃতীয় অর্থবছরে দেওয়া হবে ভাতা। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে নীতিগত সম্মতিবিস্তারিত পড়ুন

ওমানে নিহ*ত চার ভাইয়ের ম*রদেহ বাড়িতে, পাশাপাশি খোঁড়া হয়েছে কব*র

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর গ্রামে এখন শোকের মাতম। ওমানে বিষাক্ত গ্যাসে নিহত একই পরিবারের চার ভাইয়ের মরদেহ বুধবার (২০ মে) সকালে গ্রামের বাড়িতে পৌঁছেছে। চারটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ আনার পর থেকেই বাড়িটিতে ভিড় করছেন স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা। লালানগরের বান্দারাজার পাড়ার আবদুল মজিদের বাড়িতে এখন শুধুই কান্নার আহাজারি। সাদা কাফনে মোড়ানো চার ভাইয়ের নিথর দেহ ঘিরে স্বজনদের বিলাপে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরাও বলছেন, একসঙ্গে একই পরিবারের চার ভাইয়ের মরদেহবিস্তারিত পড়ুন

আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার-ভিডিপির গর্বিত সদস্যদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তিনি বলেন, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক নিরাপদ সমাজ বিনির্মাণে বাহিনীর ৬০ লাখ সদস্যের সাহস ও নিষ্ঠা হোক আগামী দিনের পাথেয়। বুধবার (২০ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (১৯ মে) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ আনসার ও গ্রামবিস্তারিত পড়ুন

এ-লেভেল ও-লেভেল পরীক্ষায়ও প্রশ্নফাঁস, নেপথ্যে পাকিস্তান!

প্রশ্নপত্র ফাঁসের অভিঘাত থেকে রক্ষা পাচ্ছে না বিশ্ববিখ্যাত কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনও (সিআইই)। গত দুই মাসে তাদের ‘এ’ লেভেলের তিনটি প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তার মধ্যে বাংলাদেশসহ এশীয় অঞ্চলের কয়েকটি দেশে দুটি পরীক্ষা বাতিল করেছে কেমব্রিজ কর্তৃপক্ষ। এবারই প্রথম নয়, এর আগে ২০২৪ সালে একটি এবং ২০২৫ সালে চারটিসহ আরও কয়েকটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ ছাড়া ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালে আন্তর্জাতিক ইংরেজি ভাষার পরীক্ষার (আইইএলটিএস) প্রশ্ন একাধিকার ফাঁস হয়। বাংলাদেশ,বিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দীর্ঘ এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বুধবার (২০ মে) ভোররাতে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোররাতে যখন রোগীরা ঘুমন্ত ছিলেন, তখন হঠাৎ ভবনের চতুর্থ তলায় ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়বিস্তারিত পড়ুন

চীনের বেইজিংয়ে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক শুরু হয়েছে বেইজিংয়ে। এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিনকে বেইজিংয়ে স্বাগত জানান চীনা নেতা শি জিনপিং। রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৈঠকের আগে গ্রেট হল অফ দ্য পিপলের বাইরে দুই নেতা করমর্দন করেন। এরপর পুতিনকে অভ্যর্থনা জানাতে বিছিয়ে রাখা লাল গালিচা ধরে পাশাপাশি হেঁটে গ্রেট হল অব দ্য পিপলে প্রবেশ করেন শি ও পুতিন। এ সময় সামরিক ব্যান্ডে চীন ও রাশিয়ার জাতীয়বিস্তারিত পড়ুন