রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

সাতক্ষীরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরার আয়োজনে বুধবার সকাল ১০ টায় ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন।

এসময় বলেন, কোন দুর্ঘটনা ঘটলেই খবর পেয়ে প্রথমেই ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। জীবনের মায়া ত্যাগ করে তারা ঝাঁপিয়ে পড়েন আগুন কিংবা কোন বড় দুর্ঘটনার মধ্যে। তারা মনে করেন নিজেদের জীবনকে উৎসর্গ করে দেশের মানুষ ও সম্পদকে রক্ষা করতে হবে। ফায়ার সার্ভিসের যোদ্ধাদের কোন ভাবে ছোট করে দেখার সুযোগ নাই। তারা মৃত্যু জেনেও উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন। রাষ্ট্রের জান মাল নিরাপত্তার জন্য দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুল রহমান।

সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সানোয়ার হোসেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধাঃ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোঃ রাজিবুল ইসলাম প্রমুখ।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মোঃ নুরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব