দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল


১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির সমালোচনা করেন তিনি বলেন, ভোটের আগে তারা খুব ঢাকঢোল পেটালো ক্ষমতায় এসে গেছে। এদেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। কারণ এই জামায়াতে ইসলাম আমাদের স্বাধীনতা বিরোধী ছিলো, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলো। আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল। তাই এ দেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না।
বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছার পর এলজিআরডিমন্ত্রী পরিত্যক্ত বিমানবন্দরটি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা ও বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মির্জা ফখরুল ইসলাম বলেন, যারা বলেন বিএনপি সংস্কার করতে চায় না তারা মিথ্যা বলেন। সংস্কার আমরাই শুরু করেছিলাম। আমাদের নেত্রী বেগম জিয়া ২০১৬ সালে প্রথম ভিশন টুয়েন্টি থার্টি দিয়েছিলেন সংস্কারে। আমরা লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। সংস্কারের জন্য ৩১ দফা আমরাই দিয়েছি। এগুলো আমাদেরই করা। সুতরাং যখন আপনারা মানুষকে বলেন বিএনপি সংস্কার করবে না আপনারা মিথ্যা বলেন। আমরা পরিষ্কার করে বলছি, আপনারা মিথ্যাচার করবেন না, জনগণ আপনাদের ক্ষমা করবে না।
এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচনের আগে আমাদের তরুণ নেতা তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছেন; তা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তিনি বাংলাদেশের মাটিতে পা রেখে বলেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। নির্বাচনের তিন মাসের মধ্যে সে প্ল্যান মতো কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খননসহ সকল উন্নয়নমূলক কাজ শুরু করে দিয়েছেন৷ বাংলাদেশের আমূল পরিবর্তনে কাজ শুরু করে দিয়েছেন।
ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে: মির্জা ফখরুলফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে: মির্জা ফখরুল
বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা বলেন, আমাদের নেতা তারেক রহমানসহ আমাদের নিয়ত ভালো আছে। আমরা কাজ করতে চাই। আপনাদের চাওয়াগুলোকে প্রাধান্য দিতে চাই। যার কারণে আমরা এখানে এসেছি। আমাদের নেতা ঠাকুরগাঁও বিমান বন্দর চালু করার যেহেতু কথা বলেছেন সেখানে আর প্রশ্নই আসে না। দ্রুত বিমান বন্দরের কাজ শুরু হবে।
এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
দুইদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরের কিছুবিস্তারিত পড়ুন

আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
দেশের অর্থনীতি নিয়ে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন,বিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন


