মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর চলমান কার্যক্রম অবহিতকরণ ও সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টায় সাস’র নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা “সাস”-এর পরিচালক শেখ ইমান আলী। অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টাবিস্তারিত পড়ুন

লেবাননে ড্রোন হামলায় কলারোয়ার এক যুবকের মৃত্যু, সাতক্ষীরা জেলার নিহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় শুভ কুমার দাস (২৮) নামে সাতক্ষীরার আরও এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) রাতে দেশটির মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় তিনি হামলার শিকার হন। এ নিয়ে লেবাননে চলমান সহিংসতায় সাতক্ষীরা জেলার মোট তিনজন প্রবাসী প্রাণ হারালেন। নিহত শুভ দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। মঙ্গলবার (১২ মে) রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, শুভবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে মঙ্গলবার (১২ মে) এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে এস কে এম আবু রায়হানকে সভাপতি এবং জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য) কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনজুরুল কবির বাপ্পী, সহ-সভাপতি হিসেবে মো. আসিফ ইকবাল, সোহেল রানা ও শেখবিস্তারিত পড়ুন

পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে দুর্দান্ত জয়ের পর দুই ধাপ এগিয়ে সালমান আগার দলকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা। মঙ্গলবার (১২ মে) সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারায় বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট শিকারবিস্তারিত পড়ুন

ভিসা আবেদনকারীদের বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

বিদেশে ভিসা আবেদনের ক্ষেত্রে জমা দেওয়া ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগসংক্রান্ত নথিতে এখন থেকে বাধ্যতামূলকভাবে কিউআর কোড সংযুক্ত করতে হবে। এসব নথির সত্যতা দ্রুত ও সহজে যাচাই নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নতুন এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিপিডি-১) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়, বিভিন্ন দেশের ভিসা আবেদনের সময় বাংলাদেশি নাগরিকদের দূতাবাস বা ভিসা সেন্টারে নানা ধরনেরবিস্তারিত পড়ুন

সিগারেটের মূল্যবৃদ্ধির দাবি : রাজগঞ্জে সচেতন নাগরিক সমাজের প্রস্তাব

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বাড়ছে ধূমপায়ীর সংখ্যা, বিশেষ করে কিশোর ও যুবকদের মধ্যে। বাজারে সিগারেট অত্যন্ত কম দামে সহজলভ্য হওয়ায় নেশার প্রতি ঝুঁকে পড়ছে তরুণরা। এমন অভিযোগ দীর্ঘদিনের। এই পরিস্থিতিতে তামাক সেবন কমিয়ে স্বাস্থ্যের ঝুঁকি হ্রাসে সিগারেটের মূল্য বৃদ্ধি জরুরি দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক সমাজ। স্থানীয় নাগরিক সমাজের নেতৃবৃন্দের উদ্যোগে সম্প্রতি এক আলোচনায় সিগারেটের সর্বনিম্ন দাম ১৭ টাকা এবং সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়। তাঁদের দাবি, মূল্যবৃদ্ধি মানুষেরবিস্তারিত পড়ুন

সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ’র মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ

টিভি চ্যানেল এনটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি জুলফিকার আলী জিন্নাহ’র মমতাময়ী মা আকলিমা খাতুন (৬৮) বার্ধক্যজনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার বিকেলে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি-রাজেউন)। মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন,সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার,অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুলবিস্তারিত পড়ুন

হৃদযন্ত্রে ব্লক, যুক্তরাজ্যে রাষ্ট্রপতির জরুরি এনজিওপ্লাস্টি

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রের একটি ধমনীতে গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়েছে। এরপর জরুরিভিত্তিতে তার এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে বঙ্গভবনের প্রেস উইং এই তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে প্রেস উইং জানায়, মঙ্গলবার দুপুরেবিস্তারিত পড়ুন

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেট নির্ভর নয়

স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনা বিকশিত করার লক্ষ্যে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত বিদ্যমান শিক্ষাক্রম নতুন করে সাজানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, সরকার স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। মেধা পাচার রোধ করে দেশে মেধার সঠিক মূল্যায়ন ও লালনের মাধ্যমেবিস্তারিত পড়ুন

‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের প্রশ্নপর্বে তাকে ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই বলে জানিয়েছেন। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন অনুরোধ করেন। বৈঠকটির শুরুতেই তারেক রহমান শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। এ সময় তাকে প্রশ্ন করেন মোবাশ্বেরুজ্জামান হাসান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশেবিস্তারিত পড়ুন