মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

২৭তম বিসিএসে আরও ৯৬ জনের নিয়োগ

দীর্ঘ আইনি লড়াই ও ১৮ বছরের অপেক্ষার পর ২৭তম বিসিএসের আরও ৯৬ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে ৯৬ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী তাদের ২২ হাজার থেকে ৫৩ হাজারবিস্তারিত পড়ুন

যেসব মোটরসাইকেল থাকতে পারে কর আওতার বাইরে

দেশে প্রথমবারের মতো মোটরসাইকেলকে করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। তবে প্রস্তাবিত নতুন ব্যবস্থায় ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত রাখার চিন্তা করা হচ্ছে, যা স্বস্তি এনে দিতে পারে সাধারণ ব্যবহারকারীদের একটি বড় অংশকে। জানা গেছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিসিভিত্তিক অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার বাজেটসংশ্লিষ্ট এক বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। প্রস্তাব অনুযায়ী, ১১১ থেকে ১২৫ সিসিরবিস্তারিত পড়ুন

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। কয়েক দিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য,বিস্তারিত পড়ুন

মরহুম আনিছুর ও মরহুম ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন

মরহুম এ কে এম আনিছুর রহমান ও মরহুম আল আমিন কবির চৌধুরী ডেভিড স্মৃতি ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ব্লিস হসপিটাল ও এসডি হাসপাতালের আয়োজনে এবং ডাঃ সুমন কুমার দাসের সৌজন্যে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা এর সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন ওবিস্তারিত পড়ুন

জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার সন্তান কাজী সাজেদুর রহমান

জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান। কাজী সাজেদুর রহমান জাতীয় দৈনিক ‘বাণিজ্য প্রতিদিন’ পত্রিকার সত্ত্বাধীকারি ও ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া অনুমোদিত ৪১১ জন সদস্য বিশিষ্ট কমিটির তালিকায় ৩৭৫ নাম্বারে কাজী সাজেদুর রহমানের নাম অন্তভূক্ত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র কাজী সাজেদুর রহমান।বিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে একদল ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বাজারের ব্যবসায়ী ও জমির মালিক আব্দুর রব সরদার। এজাহারে আব্দুর রব সরদার উল্লেখ করেন, তিনি হাজরাকাটি বাজারে নিজস্ব জমির ওপর প্রায় ৪০টি দোকানঘর নির্মাণ করে দীর্ঘ প্রায় ২৬ বছর ধরে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। এর মধ্যে কয়েকটি পাকা দোকানঘরে তিনি নিজেও ব্যবসা করেন এবং বাকিগুলো ভাড়াটিয়াদের মাধ্যমে পরিচালিত হয়েবিস্তারিত পড়ুন

‎তালায় অবসরপ্রাপ্ত শিক্ষকের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ

সাতক্ষীরার তালায় অবসরপ্রাপ্ত শিক্ষকের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে ক্ষেতের ফসল ও গাছগাছালি কেঁটে নেয়ার হুকমি দিচ্ছে ইবাদুল সরদার ও তার সাঙ্গ পাঙ্গরা। এঘটনায় নিরুপায় হয়ে শিক্ষক আয়ুব আলী সরদার তালা থানায় লিখিত অভিযোগ করেছন। তিনি উপজেলার নলতা গ্রামের মৃত্যু আঃ রহিম সরদারের ছেলে। ‎থানায় অভিযোগপত্র সূত্রে জানা যায়, শিক্ষক আয়ুব আলী সরদারের কাছ থেকে পৈত্রিক সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তি ২০২৪ সাল থেকে বাৎসরিক ১৪ হাজার টাকা চুক্তিতে হারিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা । গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। গ্রাম আদালতের গুরুত্ব ও বিচারিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

“সবার আগে বাংলাদেশ, করবো কাজ, গড়বো দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মিস কাউসার আজিজ এর সভাপতিত্বে সরকারের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম—ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কার্যক্রম, নারীদের জন্য গাড়ি সুবিধা, কৃষক কার্ড এবং কৃষিবিস্তারিত পড়ুন

আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কথিত ভূমিহীনদের নামে একটি ভিত্তিহীন মানববন্ধের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলার লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ছহিলউদ্দিন মল্লিকের ছেলে জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়া রিপন এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আশাশুনির শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া মৌজায় ডিএসএ খতিয়ান ভুক্ত মল্লিকদের প্রায় ৩২ একরবিস্তারিত পড়ুন