মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

এপ্রিলে সড়কে ঝরেছে ৫১০ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

এপ্রিলে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত ও ১২৬৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। এই বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিলে দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত ও ১২৬৮ জন আহত হয়েছে। এই মাসে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। তথ্যমতে, নৌ পথে ৫টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৪। সড়ক, রেলবিস্তারিত পড়ুন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানো হবে: শিক্ষামন্ত্রী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করবে না সরকার। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানান তিনি। বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাবিস্তারিত পড়ুন

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা, ‘পানিবোমার’ শঙ্কায় ভারত

বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রকল্পে বেইজিংয়ের সক্রিয়তা নয়াদিল্লির জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডরের নিকটবর্তী এলাকায় চীনের উপস্থিতি ভারতীয় নীতিনির্ধারকদের চিন্তার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত মনে করে, তিস্তা নদীর সংরক্ষণ ও উন্নয়নের আড়ালে চীনের মূল লক্ষ্য হলো এইবিস্তারিত পড়ুন

দাড়ি-টুপি নিয়েও একসময় সন্দেহ করা হতো : তথ্যমন্ত্রী

একসময় দেশে দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ধর্মীয় বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান পরিস্থিতি প্রমাণ করে দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বিরাজ করছে।বিস্তারিত পড়ুন

টিকা না নেওয়া শিশুদের শনাক্ত করে টিকা দেব : স্বাস্থ্যমন্ত্রী

আমরা হামের টিকা দিচ্ছি। টিকার ওপরে কোনো চিকিৎসা নেই। টিকা নেয়নি এমন শিশুদের আমরা খুঁজে বের করে টিকা দেব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। সাখাওয়াত হোসেন বকুল বলেন, হাম মোকাবিলায় সরকারের মনোযোগ এখন টিকা ও চিকিৎসা কার্যক্রমের দিকে। আমরা হামের টিকা দিচ্ছি। টিকার ওপরে কোনো চিকিৎসা নেই। টিকা নেয়নিবিস্তারিত পড়ুন

শেনজেনভুক্ত দেশের ভিসা নিয়ে নতুন নির্দেশনা

শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশের সময় ভ্রমণকারীদের সব ধরনের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে দেশগুলোর ঢাকাস্ত দূতাবাস। নির্দেশনায় নিজেদের ভিসা, ইন্স্যুরেন্স, হোটেল রিজার্ভেশনসহ প্রয়োজনীয় সব কাগজ বহন করতে বলা হয়েছে। সোমবার (১১ মে) শেনজেন দেশগুলোর ঢাকাস্ত দূতাবাস এক বার্তায় এ নির্দেশান দেয়। দূতাবাসের বার্তায় বলা হয়, ভিসা আপনাকে ভ্রমণের পূর্বানুমতি দেয়। কিছু শেনজেন দেশগুলোতে প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের। তাই অবশ্যই আপনার সব কাগজপত্র সঙ্গে রাখবেন, যাতে পুলিশ প্রয়োজনে আপনার তথ্যাদিবিস্তারিত পড়ুন

মিলল ‘রহস্যময়’ সবুজ পাথর

৬ হাজার বছর পুরোনো পাহাড়ের গুহায় তামার কারখানা!

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ছয় হাজার ফুট উঁচু পাহাড়ি গুহায় ছড়িয়ে ছিল রহস্যময় সবুজ পাথর, কয়লা, উনুনের চিহ্ন আর মানুষের বসবাসের নানা নিদর্শন। উত্তর-পূর্ব স্পেনের একটি গুহায় সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বদলে দিয়েছে প্রাচীন মানবসভ্যতা নিয়ে দীর্ঘদিনের ধারণা। বিজ্ঞানীদের মতে, প্রায় ৬ হাজার বছর আগে মানুষ শুধু ওই দুর্গম গুহায় যাতায়াতই করত না, বরং নির্দিষ্ট ঋতুতে সেখানে দীর্ঘ সময় বসবাসও করত। ধারণা করা হচ্ছে, গুহাটি ছিল তামা প্রক্রিয়াকরণের এক প্রাচীন কেন্দ্র। উত্তর-পূর্ববিস্তারিত পড়ুন

ট্রাম্পের চীন সফরের খবরে কমলো তেলের দাম

মধ্যপ্রাচ্যে নড়বড়ে যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ বৈঠক ঘিরে অনিশ্চয়তার মধ্যে বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। টানা তিন দিনের মূল্যবৃদ্ধির পর এদিন বাজারে কিছুটা পতন দেখা যায়। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২২ ডলার কমে ১০৬ দশমিক ৫৫ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ১৬ ডলার কমে দাঁড়ায় ১০১ দশমিক ২ ডলারে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকেই তেলেরবিস্তারিত পড়ুন

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

রাশিয়া নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘সারমাত’ বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র। খবর আল-জাজিরার। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ পুতিনকে সফল উৎক্ষেপণের বিষয়ে অবহিত করছেন। পুতিন জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ সারমাত ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সামরিক বাহিনীর কার্যক্রমে যুক্ত হবে। টেলিভিশনে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালীবিস্তারিত পড়ুন

আমি কারও অর্থনৈতিক অবস্থা নিয়ে ভাবছি না : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই তার প্রধান লক্ষ্য এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ বা জনগণের আর্থিক কষ্ট তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে না। মঙ্গলবার চীন সফরে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকানদের অর্থনৈতিক পরিস্থিতি তাকে ইরান যুদ্ধ নিয়ে কোনো চুক্তিতে যেতে প্ররোচিত করছে না। ট্রাম্প বলেন, আমি শুধু একটি বিষয় নিয়েই ভাবছি। ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতেবিস্তারিত পড়ুন