মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
একনেকে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন

চলতি অর্থবছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সরকারি সূত্রে জানানো হয়, ১৯৬০-এর দশক থেকেই ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। পরে ১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ চালুর পরবিস্তারিত পড়ুন
ছোটখাটো বিরোধ গ্রাম আদালতে নিস্পত্তি করতে হবে : কলারোয়ার ইউএনও

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আরিফুল ইসলাম। গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। গ্রাম আদালতের গুরুত্ব ও বিচারিক সেবারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর চেক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের চেক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার(১৩ মে) সকাল সাড়ে ১১ টায় কলারোয়া উপজেলা বেসরকরি শিক্ষক-কর্মচারী কল্যণ সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক -কর্মচারীদের সঞ্চায়কৃত অর্থের চেক বিতরণ করা হয়। উপজেলা শিক্ষক সমিতি কার্যালয়ের অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি প্রধান শিক্ষক নুরুল ইসলাম। সাধারণ সম্পাদক এসএম আব্দুল করিম এর সঞ্চালনায় বাক্তব্য ও উপস্থিত ছিলেন কলারোয়াবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা

পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্তমান পত্রিকা ও এর অনলাইন সংস্করণে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা ও সম্মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে মামলাটি দায়ের করেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের শেখ আক্কাজ আলীর ছেলে ও জিম পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডের স্বত্বাধিকারী শেখ আব্দুল বারী। মামলায় সাপ্তাহিক বর্তমান-এর সম্পাদক রাজীব হাসান রিমু ও নির্বাহী সম্পাদকবিস্তারিত পড়ুন
সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ! প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জন

পেশাদার সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাওসার আজিজের অসৌজন্য মূলক আচরণে হতবাক হয়েছেন মুলধারার সাংবাদিক সমাজ। তাঁরা বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, জেলা প্রশাসকের মতো দয়িত্বশীল পদে থেকে এ ধরণের আচরণ রাস্ট্রের জন্য কল্যাণকর নয়। জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়,বর্তমান নির্বাচিত সরকারের যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়নের আওতায় প্রেস ব্রিফিংয়ে অংশ নিতে বুধবার সাড়ে এগারটার দিকে কমপক্ষে ৬০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যান। এসময় তাঁরা প্রায়বিস্তারিত পড়ুন
বিশ্ব অটিজম দিবস উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয় — প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। তিনি বলেন, অটিজম বিষয়ে সমাজে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও সঠিকবিস্তারিত পড়ুন
তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার তালায় ১৫ পিচ ইয়াবাসহ ইসরাক সরদার (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে উপজেলার রহিমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইসরাক সরদার খুলনা জেলার পাইকগাছা উপজেলার রেজাকপুর গ্রামের সিরাজ সরদারের ছেলে। স্থানীয় এলাকাবাসী জানান, ইসরাক দীর্ঘদিন ধরে প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন তালা উপজেলার বিভিন্ন এলাকায় এসে ইয়াবা বিক্রি করতেন। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তালাবিস্তারিত পড়ুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকস্বল্পতা মোকাবিলা ও শিক্ষার মান উন্নয়নে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। অধিদপ্তরের মিরপুর কার্যালয় থেকে জারি করা আদেশে বলা হয়, বিভিন্ন কারণে—যেমন শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসা ছুটি, বিনা বেতনে ছুটি ও প্রশিক্ষণজনিত অনুপস্থিতি—অনেক বিদ্যালয়ে শিক্ষকসংকট দেখা দেয়। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হয় এবং শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়। একই সঙ্গে বিদ্যমান শিক্ষকদের ওপর অতিরিক্তবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বৈকারী ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরায় বৈকারী ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি -মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বদেশ সংস্থার বাস্তবায়নে ্য়ঁড়ঃ;আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারলস্বদেশ্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (এঅঈ) ও ইউরোপীয় ইউনিয়ন (ঊট) এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (ঈঊঋ) প্রোগ্রামের অধীনে ঊহমধমবঘড়ি প্রকল্পটি বাস্তবায়ন করছে।তারই ধারাবাহিকতায় গত ১২ মে ২০২৬ তারিখ মঙ্গলবার ভোমরা মানবাধিকার সংরক্ষণ পরিষদ (এমএসপি) সদস্য মো: আব্দুল মান্নান ও মানবাধিকার নারী পরিষদ (এমএনপি) আহবায়ক শারমিন নাহার এর সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৩৪৭৪ কোটি টাকা

কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিনের সংকট নিরসনে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদেবিস্তারিত পড়ুন

