মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ

গ্রাম আদালত সক্রিয়করণে আইনী সহায়তা প্রদানকারী এনজিও সমূহের ভুমিকা ও করণীয় শীর্ষক বিভাগীয় এনজিও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার খুলনায় হোটেল এ্যাম্বাসেডর এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালন (উপসচিব) মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। খুলনা জেলায় আইন সহায়তা নিয়ে কর্মরত এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে এবং গ্রাম আদালতের ডিস্ট্রেক ম্যানেজার মো: হাফিজুর রহমনের সঞ্চালনায় মতবিনিয় সভায় গ্রাম আদালতেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মিথ্যো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় গ্রাহকের পাওনা কয়েক কোটি টাকা আত্মসাতের হীন মানসিকতায় বুশরা গ্রুপের চেয়ারম্যান শেখ শরিফুল ইসলাম গং কর্তৃক জনমনে বিভ্রান্ত সৃষ্টির লক্ষ্যে কয়েকজন গ্রাহকের বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলার গদখালী গ্রামের মোঃ আব্দুল আজিজের ছেলে স্থানীয় পাইলট হাইস্কুলের শিক্ষক মো. মনিরুজ্জামান এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা গ্রাহকরা বুশরা গ্রুপের নিকটবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নবগঠিত জেলা ছাত্রদলকে অভিনন্দন জানিয়ে আল আমিন এর উদ্যোগে শুভেচ্ছা মিছিল

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন এর উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি শেখ আবু রাইহান, সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ্য, সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আয়ুব আলী এবং সহ-সভাপতি সোহেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক হাফেজ আমিনুর রহমান, পৌর ৫ নম্বরবিস্তারিত পড়ুন
চেয়ারম্যান আ. আলিমের সঙ্গে সাতক্ষীরা জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ আবু রাইহান, সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ্য, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আয়ুব আলী,সহ-সভাপতি সোহেল রানা, সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল বাশার, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম হেদায়েত কবির, সাতক্ষীরা সরকারি কলেজবিস্তারিত পড়ুন
পশু হাটের ইজারাদারদের সাথে
ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলার পশু হাটের ইজারাদার এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অত্র জেলার পশু হাটের ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। সভার শুরুতে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পশুর হাটে আগতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে ছাত্রদল নেতা শাহীন ইসলামের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টায় শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন সাংবাদিক কেন্দ্রের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং সাংবাদিকতাকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। শুভেচ্ছা বিনিময়কালে মো. শাহীন ইসলামবিস্তারিত পড়ুন
নাছিম ফারুক খান মিঠুর সাথে জেলা ছাত্রদলের শাহীন ইসলামের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি, জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম। বৃহস্পতিবার (১৪ মে) রাতে শহরের নিউ মার্কেট মোড়স্থ মিঠুর কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে শাহীন ইসলাম ফুলেল শুভেচ্ছা জানিয়ে সিনিয়র এ নেতার দোয়া ও পরামর্শ কামনা করেন। এসময় নাছিম ফারুক খান মিঠু নবগঠিত কমিটিতে সাংগঠনিকবিস্তারিত পড়ুন
নবম জাতীয় পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালে নতুন জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেল ঘোষণার বিষয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম বেতন স্কেল কার্যকর হওয়ার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশে মোট আটবার নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর নতুন পে স্কেল দেওয়ার রীতি থাকলেও বিশ্বজুড়ে মহামারি পরিস্থিতি এবং সাম্প্রতিক অর্থনৈতিক চাপের কারণে এই প্রক্রিয়া বেশ কয়েক বছরবিস্তারিত পড়ুন
ডিসেম্বরে নয়, জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৩ মে) বিকেলে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি)-এর গাজীপুর বোর্ড বাজার ক্যাম্পাসে শ্রেষ্ঠত্ব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে গত কয়েক বছরে দেশের শিক্ষাব্যবস্থায় যে সেশনজট তৈরি হয়েছে, তা ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে কাজবিস্তারিত পড়ুন
ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন

বিশ্বের দুই পরাশক্তির মধ্যে উত্তেজনার আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৩ মে) সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছেছেন। এয়ার ফোর্স ওয়ান থেকে নামার সময় ট্রাম্পকে লাল গালিচায় স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, যিনি দেশটির শীর্ষ নেতাদের একজন। বাণিজ্য ঘাটতি কমানো, প্রযুক্তি প্রতিযোগিতা, ইরান যুদ্ধ এবং তাইওয়ান প্রশ্নে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দুই দিনের উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। এবার তিনি এমন এক চীনের মুখোমুখি হচ্ছেন, যা ২০১৭ সালের তুলনায় অনেকবিস্তারিত পড়ুন

