সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আট সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। বৃহস্পতিবার (১৫ মে) মেহের নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রদেশটির বাজাউর জেলায় সেনাসদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আফগানিস্তান সীমান্তঘেঁষা উপজাতীয় এলাকা বাজাউর দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার জন্য পরিচিত। প্রতিবেদন অনুযায়ী, আত্মঘাতী হামলাকারী সেনাসদস্যদের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই অন্তত আটজনবিস্তারিত পড়ুন

প্রবাসী কার্ড দেবে সরকার, সবার আগে পাবেন যারা, মিলবে যেসব সুবিধা

সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে বাংলাদেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করেছে সরকার। এবার প্রবাসী নাগরিকদের জন্য আগামী দুই মাসের মধ্যে বৈধ পথে রেমিট্যান্সে উৎসাহ জোগাতে চালু হতে যাচ্ছে প্রবাসী কার্ড। রোববার (১০ মে) যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, প্রবাসী কার্ড চালু হলে এর মাধ্যমে পাওয়া সুবিধাগুলো নিয়ে প্রবাসী নাগরিকদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। এছাড়া এর আগে থেকেই প্রবাসী বাংলাদেশিদের জন্যবিস্তারিত পড়ুন

বাজেটের নির্দেশনা দিতে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ৮ ঘণ্টার বৈঠক

দীর্ঘ ২০ বছর পর বড় ম্যান্ডেট নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করেছে। আর ক্ষমতা গ্রহণের পর অর্থাৎ আগামী ৭ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করার কথা রয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় স্বল্প সময়ের মধ্যে বাজেট পেশ নতুন সরকারের জন্য অনেকটা চ্যালেঞ্জের। তাই আগামীর বাজেট যাতে জনমনে বিরূপ কোনো প্রতিক্রিয়া তৈরি না করে, সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনি ইশতেহারবিস্তারিত পড়ুন

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১২ শিশুর, মৃত্যু ছাড়াল ৪৫০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি আটজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। শুক্রবার (১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। জানা যায়, হাম শনাক্ত হয়ে মারা যাওয়া চার শিশুর দুজন ঢাকা বিভাগের আর একজন করে রয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর তিনজন ঢাকা বিভাগের, তিনজনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

গাজী হাবিব, সাতক্ষীরা: দীর্ঘ ৮ বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করায় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকাল সাড়ে ৫টায় শহরের খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর। পরে মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়েবিস্তারিত পড়ুন

সভাপতি-সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার

শিক্ষকদের সংগঠনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের মধ্যে কাল শনিবার অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা থাকায় নির্বাচন নিয়ে শিক্ষক সমাজে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে দু’জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার প্রায় ৮০০ শিক্ষক প্রতিনিধি ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তালা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টাবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ (এজউজজওই)’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়। জিআরডিআরআরআইবি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারীবিস্তারিত পড়ুন

মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর বাজারের পাশে বহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে চুরি হয়ে গেছে রসুল মোল্লার মটরভ্যান। স্থানীয়ভাবে জানা যায়, ভ্যানটি ছিল তার একমাত্র উপার্জনের উৎস। হঠাৎ এ যানটি চুরি হয়ে যাওয়ায় চোখের সামনে অন্ধকার দেখছেন তিনি। মনোহরপুর গ্রামের বাসিন্দা রসুল মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই ভ্যানটাই ছিল আমার ঘর চালানোর একমাত্র ভরসা। এখন আমি কীভাবে চলবো, কীভাবে বাচ্চাদের খাবার জোগাড় করবো বুঝতে পারছি না। ভ্যানটাবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর রাজস্ব বাজেটের আওতায় সেচ ও নিকাশ কাঠামো মেরামত ও সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জেঠুয়া কানাইদিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির জেঠুয়া ঘের খাল (১ হাজার ৩৮০ মিটার) ও দুধের খাল (৭৪০ মিটার) খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে কলারোয়া বাজারে বুশরা সমবায় সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করেন ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, সমিতির ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের আমানতের টাকা নিয়ে আত্মগোপনে রয়েছেন। দীর্ঘদিন ধরে কষ্টার্জিত অর্থ জমা রাখলেও এখন তারা টাকা ফেরত পাচ্ছেনবিস্তারিত পড়ুন